× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এক ঝাঁক তারকার আন্ধার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫ ১২:৩৫ পিএম

এক ঝাঁক তারকার আন্ধার

ভূতপ্রেমিক দুই বন্ধু অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরী। দেশের বিভিন্ন জায়গায় পুরনো বাড়ি, শ্মশানঘাট, বটগাছতলাÑ যেসব জায়গা নিয়ে নানা ধরনের ভৌতিক গল্প চালু আছে, সেসব জায়গায় চষে বেড়িয়েছেন।

এ সময় দুজনের কাছে জমা হয় ভূতের অনেক গল্প। বন্ধু জিবরানকে যুক্ত করে তিনজন মিলে শুরু করেন রেডিও শো ‘ভৌতিস্ট’। তখন তাদের পরিকল্পনায় আরও ছিল, ভূত নিয়ে টিভি সিরিজ ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। তবে জীবন ব্যস্ততায় ও সুমনের অসুস্থতায় তা সম্ভব হয়নি। এবার ইচ্ছা পূরণ করছেন দুই বন্ধু। শাকিব ও সুমনের গল্পে তৈরি হচ্ছে ভৌতিক সিনেমা। ‘আন্ধার’ নামের সিনেমাটি পরিচালনা করবেন রায়হান রাফী। সুমন ও শাকিবের সঙ্গে ‘আন্ধার’ সিনেমার গল্প লিখেছেন আদনান আদিব খান। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন শাকিব চৌধুরী ও আদনান আদিব খান। চলতি বছরের ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা শোনা গেলেও মুক্তি পাচ্ছে না রায়হান রাফী পরিচালিত সিনেমা ‘আন্ধার’। সিনেমাটির পোস্ট-প্রোডাকশনে প্রায় ৮ থেকে ৯ মাস সময় লাগবে। ফলে আগামী বছর প্রেক্ষাগৃহে আসছে হরর জনরার এই সিনেমাটি। এর আগে শাকিব চৌধুরী জানিয়েছিলেন, ‘ভূতপ্রেম থেকেই ভৌতিস্ট শুরু করেছিলাম। কিন্তু জীবনের ব্যস্ততায় এটা আর বেশি দিন কনটিনিউ করা হয়নি। তখনই আমাদের পরিকল্পনায় আরও কিছু বিষয় ছিল, এর একটি এই সিনেমা। গল্পটা অনেক আগেই লিখেছিলাম, সুমন (সাইদুস সালেহীন) ভাইও জানতেন। আদনান আদিবের সঙ্গে গল্পটা শেয়ার করি, এরপর দুজন মিলে লেখা শুরু করি। সবশেষ সুমন ভাইয়ের পরামর্শ নিয়ে এটা সম্পূর্ণ করি।’

এক ঝাঁক তারকার এ সিনেমায় অভিনয় করছেন- চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, নাজিফা তুষি, আফসানা মিমি। এই সিনেমাতে যুক্ত হয়েছেন গুণী অভিনেত্রী আফসানা মিমি। এই অভিনেত্রীর সিনেমা ‘উৎসব’ গত ঈদুল আজহায় দারুণ ব্যবসাসফল হয়েছে। তাই মিমিকে নিয়ে আবারও আগ্রহ বেড়েছে দর্শক ও নির্মাতামহলে। এরই ধারাবাহিকতায় ‘আন্ধার’র একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন আফসানা মিমি। 

সিনেমার গল্প নিয়ে বিস্তারিত বলতে না চাইলেও সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে শাকিব চৌধুরী জানিয়েছিলেন, বাংলাদেশের প্রেক্ষাপটেই তৈরি হবে এটি। আয়োজনে কোনো কমতি রাখা হবে না। দৃশ্যধারণের সঙ্গে সিনেমার কলাকুশলীরা সবাই বাংলাদেশেরই। শাকিব বলেন, ‘সাম্প্রতিক সময়ে দেশের সিনেমা অনেক ভালো হচ্ছে। প্রযোজকেরা ব্যবসাও করছেন। তবে কেন জানি সিনেমাগুলো আন্তর্জাতিক মান থেকে অনেকটা পেছনে আছে। দর্শকের আন্তর্জাতিক মানের সিনেমা উপহার দেওয়ার ইচ্ছা থেকেই এ সিনেমা নির্মাণের পরিকল্পনা। জানি না, আমরা কতটা দিতে পারব, তবে আয়োজন ও চেষ্টায় কোনো ত্রুটি থাকবে না।’

‘আন্ধার’ প্রযোজনার মাধ্যমে কার্যক্রম শুরু করছে প্রযোজনা প্রতিষ্ঠান ২২১ বি। এর সঙ্গে যুক্ত আছেন সারাহ আলী খান, শাকিব চৌধুরী ও আদনান আদিব। এ সিনেমা ছাড়াও বেশকিছু প্রযোজনার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা