× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শান্তিপূর্ণ জীবন চান আঁখি আলমগীর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫ ১১:৫৭ এএম

শান্তিপূর্ণ জীবন চান আঁখি আলমগীর

সম্প্রতি ‘প্রেম ব্যাপারী’ শিরোনামের নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর। পুলক অধিকারীর সঙ্গে দ্বৈত কণ্ঠে গাওয়া এই গানটি ইতোমধ্যে সাড়া ফেলেছে অনলাইনে। স্টেজ শো ও বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানের আড্ডায়ও নিয়মিত উপস্থিত তিনি।

ঠিক এমন সময় শুক্রবার সকালে নিজের ফেসবুক পেজে হঠাৎ একটি সংক্ষিপ্ত পোস্টে আঁখি লিখেছেন- তিনি খুবই রাগান্বিত ও বিরক্ত। আঁখি আলমগীরের এমন পোস্টে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের মধ্যে চলছে আলোচনা। কেউ কেউ মনে করছেন, আঁখির এই ফেসবুক পোস্টের মাধ্যমে নিজের মানসিক ক্লান্তি, আশপাশের মানুষের ভণ্ডামি ও মিথ্যাচারের প্রতি বিরক্তি প্রকাশ করেছেন তিনি। ফেসবুক পোস্টে আঁখি লিখেছেন, ‘আমি খুব রাগ এবং বিরক্ত। রাগ; কারণ, আশপাশের কিছু মানুষের নাটক আর অভিনয় দেখে ক্লান্ত। কী সুন্দর সবাইকে বোকা ভেবে, অতিরিক্ত আত্মবিশ্বাসে অন্ধ হয়ে তারা কত গল্প ফাঁদে, নাটক করে, অভিনয় করে...মুক্তি চাই ভণ্ডামি থেকে। মুক্তি চাই এই স্মেল থেকে। একটা নীরব, স্বাধীন, শান্তিপূর্ণ জীবন চাই এখন।’ আঁখি নিজের প্রতি বিরক্তির কথাও জানিয়েছেন। লিখেছেন, ‘বিরক্ত নিজের ওপর। এত কিছু তো না বুঝলেও হতো। আগে তো শুনে, দেখে সব বুঝে যেতাম। বয়স আর অভিজ্ঞতার কারণে ইদানীং রাগ, হিংসা বা মিথ্যাÑ এগুলো স্মেল করতে পারি, অনুভব করতে পারি।’ পোস্টের শেষে তিনি উল্লেখ করেছেন, ‘বিশ্বাস করো, তোমার কল্পনার চেয়েও বেশি পাওয়ার যোগ্য আমি।’ একসময় ছিলেন চলচ্চিত্রের জনপ্রিয় শিশুশিল্পীÑ ‘ভাত দে’ সিনেমায় অভিনয়ের জন্য পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। পরে গানে মনোযোগী হন। অডিও অ্যালবাম, চলচ্চিত্রের গান আর স্টেজ পারফরম্যান্সÑ সব জায়গাতেই তার উপস্থিতি দারুণ প্রাণবন্ত।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা