× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জোভান ও কেয়ার ডার্ক কমেডি থ্রিলার ‘টাকা’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫ ১২:২০ পিএম

জোভান ও কেয়ার ডার্ক কমেডি থ্রিলার ‘টাকা’

অর্থের মোহে মানুষ কী না করে! কেউ হালাল পথে চলে, কেউ আবার একটু শর্টকাট খুঁজে নেয়। সেই মোহ, সেই শর্টকাটের গল্প নিয়েই ইউটিউবে আসছে এক অনন্য নির্মাণ- ডার্ক কমেডি থ্রিলার ‘টাকা’।

তারেক রহমানের রচনা ও পরিচালনায় নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েল। জোভানের চরিত্রে থাকছে মনস্তাত্ত্বিক ছায়া ও ডার্ক কমেডির নতুন রূপ, যা দর্শকদের চমকে দেবে বলে জানান নির্মাতা।

অভিনয়ে আরও আছেন- শিবা সানু, ডন হক, আরমান পারভেজ মুরাদ, এ কে আজাদ সেতু, পারভেজ সুমন ও সাইমুম সাজিদ। নাটকটির চিত্রগ্রাহক সুমন হোসেন, সংগীত পরিচালক সাইদ নাফিস, শিল্প নির্দেশক কামরুজ্জামান সুমন, মেকআপ শিল্পী মাসুদ রানা।

ইউটিউবে মুক্তি পাবে আগামী ২০ নভেম্বর, জাগো এন্টারটেইনমেন্টের অফিসিয়াল চ্যানেলে। নাটকটি প্রযোজনা করেছে জাগো এন্টারটেইনমেন্ট। প্রযোজক নাজমুল হুদা শাপলা, নির্বাহী প্রযোজক মাসুদ মুনসুর, সমন্বয়ে উদয় চৌধুরী।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা