× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চঞ্চল-নিশোর সঙ্গী পূজা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫ ১২:১৬ পিএম

চঞ্চল-নিশোর সঙ্গী পূজা

চার বেহারার কাঁধে পালকি দুলছে- তার ভেতরে শাড়িতে সেজে বসে আছেন চিত্রনায়িকা পূজা চেরী, যেন একেবারে নববধূ। তাকে বরণ করে নিতে দাঁড়িয়ে আছেন দুই জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ও আফরান নিশো। চারপাশে কৌতূহলী দৃষ্টি, ক্যামেরার ফ্ল্যাশ, উৎসবের আমেজ। দৃশ্যটা যেন সিনেমার কোনো ফ্রেম, অথচ এটি ছিল বাস্তব আয়োজনÑ রেদওয়ান রনির নতুন সিনেমা ‘দম’-এর মহরত অনুষ্ঠান।

গত বুধবার সন্ধ্যায় রাজধানীর গুলশান শুটিং ক্লাবে অনুষ্ঠিত হয় ছবিটির মহরত। দীর্ঘ প্রায় এক দশক পর বড় পর্দায় ফিরছেন নির্মাতা রেদওয়ান রনি। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমা নিয়ে তিনি বললেন, বাস্তব জীবনের একটি গল্প থেকে অনুপ্রাণিত হয়ে ‘দম’ তৈরি করছি। এখানে রোমাঞ্চ, আবেগ আর সামাজিক বাস্তবতার মিশেল থাকবে। দর্শক সম্পূর্ণ নতুন এক অভিজ্ঞতা পাবেন।’

চঞ্চল চৌধুরী ও আফরান নিশো প্রথমবারের মতো একসঙ্গে কাজ করতে যাচ্ছেন এই ছবিতে। ঘোষণার পর থেকেই শোবিজপাড়ায় ছিল প্রশ্নÑ নায়িকা কে? নানা গুঞ্জনের পর অবশেষে নিশ্চিত হলো, তাদের সঙ্গে অভিনয় করছেন পূজা চেরী।

সিনেমাটি আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে মুক্তির লক্ষ্য নিয়ে নির্মিত হচ্ছে। বাংলাদেশ ছাড়াও সৌদি আরব, জর্দান ও কাজাখস্তানের মনোরম লোকেশনে হবে শুটিং।

পালকিতে আগমনের সেই ভিন্নধর্মী আয়োজন যেন ‘দম’-এর গল্পের প্রতীক হয়ে উঠেছেÑ এক নতুন যাত্রার ইঙ্গিত। গ্ল্যামার, গল্প আর গুণের মিশেলে চঞ্চল-নিশো-পূজার এই নতুন রসায়ন বড়পর্দায় কেমন দম দেখায়Ñ তা দেখার অপেক্ষায় এখন দর্শক। মহরতে একেবারে সাদামাটা সাজেÑ অর্থাৎ মেকআপ ছাড়াই উপস্থিত হন পূজা চেরী। মঞ্চে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপে পূজা বলেন, ‘মেকআপ করা ছেড়ে দিচ্ছি। কারণ এই সিনেমায় আমাকে একদম ন্যাচারাল লুকে দেখা যাবে। ইতোমধ্যে নিজেকে মেকআপ থেকে দূরে রাখার চেষ্টা করছি।’ মাইক্রোফোন হাতে নিয়ে একটু দম নিয়ে পূজা বলেন, ‘আমি অনেক কথা গুছিয়ে এনেছিলাম; কিন্তু সবাইকে দেখে ভুলে গেছি। এমন ভারী একটি চরিত্রে আমাকে নির্বাচন করার জন্য শাহরিয়ার শাকিল ভাই ও রেদওয়ান রনি ভাইকে ধন্যবাদ জানাই। এমন না যে আমি খুব সহজেই কাজটিতে যুক্ত হয়েছি। এর জন্য আমাকে অডিশন দিতে হয়েছে। অনেক কাঠখড় পুড়িয়ে নির্বাচিত হয়েছি।’

তিনি আরও যোগ করেন, ‘এই সিনেমা মুক্তির পর হয়তো নিজেকে একজন পাক্কা অভিনেত্রী মনে করতে পারব।’ পূজা চেরী বলেন, ‘দম সিনেমার সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ আমাকে এই সিনেমায় যুক্ত করার জন্য। এই সিনেমার চরিত্রটির জন্য আমাকে অডিশন দিতে হয়েছে। এরপর আমাকে চূড়ান্ত করা হয়েছে। এর আগে ছোটবেলায় চঞ্চল দাদার সঙ্গে কাজ করলেও, নিশো ভাইয়ের সঙ্গে প্রথম কাজ করা হবে। আশা করছি সবাই মিলে ভালো একটি কাজ উপহার দিতে পারব।’ পূজা চেরী বাংলাদেশি মডেল ও অভিনেত্রী। তিনি প্রথমে ‘ভালোবাসার রং’ চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন। নায়িকা হিসেবে তার প্রথম চলচ্চিত্র রাজ চক্রবর্তীর প্রযোজিত কলকাতার সিনেমা ‘নূরজাহান’। পূজার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘টগর’, যা ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে আসে। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন আদর আজাদ। পরিচালনায় ছিলেন আলোক হাসান।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা