× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এই সপ্তাহের ওটিটি

গুপ্তধনের খোঁজ, ত্রিভুজ প্রেম আর লোককথার রোমাঞ্চ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫ ১২:২৩ পিএম

গুপ্তধনের খোঁজ, ত্রিভুজ প্রেম আর লোককথার রোমাঞ্চ

প্রতি সপ্তাহে ওটিটিতে যুক্ত হচ্ছে নতুন নতুন কনটেন্ট। চলতি সপ্তাহে মুক্তি পাওয়া ও অপেক্ষায় থাকা নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র ও রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন।

শিমুল-লামিমা জুটির শর্টকাট

দেশের শীর্ষস্থানীয় ওটিটি প্লাটফর্ম Bongo নিয়ে আসছে নতুন অরিজিনাল ড্রামা ‘শর্টকাট’। এক হাস্যরসাত্মক ও সাসপেন্সে ভরপুর গল্প, যেখানে গুপ্তধনের আশায় এক তরুণের জীবনে ঘটে যায় অদ্ভুত সব ঘটনা। মাজিদুল ইসলাম পরিচালিত এই ড্রামার মাধ্যমে প্রথমবারের মতো পর্দায় জুটি বাঁধছেন জনপ্রিয় অভিনয়শিল্পী শিমুল শর্মা ও লামিমা লাম। আজ থেকে ‘শর্টকাট’ দেখা যাবে শুধুমাত্র Bongo প্লাটফর্মে।

গল্পের কেন্দ্রে রয়েছে মুরাদপুর গ্রামের মামুন (শিমুল শর্মা)। তার দাদা গুপ্তধন খুঁজতে গিয়ে আর ফিরে আসেননি। দাদার পথ অনুসরণ করে মামুনও চায় শর্টকাটে বড়লোক হতে। কিন্তু এনিয়েই প্রেমিকা লায়লার (লামিমা লাম) সঙ্গে তার দ্বন্দ্ব চরমে পৌঁছে যায়। মামুন কি সত্যিই গুপ্তধন খুঁজে পাবে, নাকি অন্য কোনো নিয়তি অপেক্ষা করছে তার জন্য? সেই রহস্য নিয়েই এগিয়েছে শর্টকাটের গল্প। পরিচালক মাজিদুল ইসলাম বলেন, শর্টকাট আমাদের সমাজের একটা প্রতিচ্ছবি। আজকাল সবাই দ্রুত সফল হতে চায়, কিন্তু পরিশ্রমের মূল্য কেউ দিতে চায় না। আমরা এই বাস্তবতাটাকেই কমেডি ও সাসপেন্সের মাধ্যমে উপস্থাপন করেছি। আশা করি, দর্শক গল্পটি উপভোগ করবে।

এমন দিনে তারে বলা যায় 

ত্রিভুজ প্রেমের গল্পে তরুণ নির্মাতা জাহিদ প্রীতম নির্মাণ করেছেন ‘এমন দিনে তারে বলা যায়’ শিরোনামের এক নাটক। নাটকে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন তৌসিফ মাহবুব ও প্রিয়ন্তী উর্বী। আরও অভিনয় করেছেন মীর রাব্বী। নাটকটি নিয়ে জাহিদ প্রীতম বলেন, ‘দীর্ঘদিন পর আমার নির্মাণে নতুন এক নাটক আসছে। নাটকের গল্পটা অন্যরকম। কিছু গল্প আছে যা সবাইকে বলা যায়, কিন্তু প্রিয় মানুষকে বলা যায় না। আবার কিছু গল্প ভুলে যাওয়াটা মন্দ নয়। নাটকের চিত্রনাট্য এমনভাবে সাজানো হয়েছে, শেষ দৃশ্যের আগ পর্যন্ত চরিত্রদের গন্তব্য অনুমান করা যায় না। দর্শকদের পছন্দ হলেই গল্পের নামের ও সার্থকতা হবে বলে আশা রাখছি।’ নাটকে ‘কাজল চোখে ভালোবাসা’ শিরোনামের একটি গান রয়েছে। গানের কথা লিখেছেন নীল মাহবুব এবং সুর দিয়েছেন শরিফুল ইসলাম। কণ্ঠ দিয়েছেন মাহতিম সাকিব আর সংগীতায়োজন করেছে সাউন্ড হ্যাকার। আজ ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘এমন দিনে তারে বলা যায়’ নাটকটি।

‘কান্তারা : চ্যাপ্টার-১’ 

ঋষভ শেঠির ‘কান্তারা : অধ্যায়-১’ ভারতীয় সিনেমা হলে এখনও ভালো ব্যবসা করছে। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, ছবিটি চতুর্থ সোমবার প্রায় ৩.৫০ কোটি রুপি আয় করেছে। যার ফলে মোট আয় বেড়ে দাঁড়িয়েছে ৬৭০ কোটি রুপির ওপর। বক্স অফিসে একের পর এক রেকর্ড ভেঙে চলা এই সিনেমা এবার আসছে ওটিটি প্লাটফর্মে। ২০২৫ সালের সর্বোচ্চ আয়কারী ভারতীয় সিনেমার তকমা পাওয়া ছবিটি আগামীকাল থেকে অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখা যাবে। কন্নড় ভাষার পাশাপাশি তামিল, তেলেগু ও মালয়ালম ভাষায়ও সিনেমাটি উপভোগ করা যাবে। তবে হিন্দি সংস্করণ কবে মুক্তি পাবে, সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।

‘কান্তারা : চ্যাপ্টার-১’ মূলত ২০২২ সালের ব্লকবাস্টার কান্তারার প্রিকুয়েল। অভিনেতা ও পরিচালক ঋষভ শেঠি এই ছবিতেও তার অনবদ্য পরিচালনা ও অভিনয়ের জাদু দেখিয়েছেন। ইতিহাস, লোককথা ও বিশ্বাসের মিশেলে তৈরি এই পিরিয়ড অ্যাকশন ড্রামাটি সমালোচক ও দর্শক উভয়ের কাছেই ব্যাপক প্রশংসিত হয়েছে। ওটিটিতে মুক্তি প্রসঙ্গে ঋষভ বলেন, ‘প্রাইম ভিডিওর মাধ্যমে এই গল্প এবার সীমান্ত পেরিয়ে বিশ্বজুড়ে দর্শকদের কাছে পৌঁছাবে।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা