× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিল্পকলায় খনার ৩ দিনব্যাপী প্রদর্শনী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫ ১০:০৮ এএম

শিল্পকলায় খনার ৩ দিনব্যাপী প্রদর্শনী

মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত বটতলার নন্দিত নাট্য প্রযোজনা ‘খনা’র ৩ দিনব্যাপী ৯৫-৯৮তম মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। বুধ, বৃহস্পতি ও শুক্রবার (২৯-৩১ অক্টোবর) বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে এই মঞ্চায়ন অনুষ্ঠিত হবে।

খনা এমন এক আখ্যানের মঞ্চকৃতি, যা নারী ও শ্রেণির প্রশ্ন সামনে আনে। গল্পটা ১৫০০ বছর আগের হলেও আজও সমান প্রাসঙ্গিক। ঘরের বাইরে পা ফেলা নারীর প্রথম বাধা যে ঘরের ভেতর থেকেই আসে, তার বড় প্রমাণ যে নাট্যের পদে পদে, সেই নাট্যের বর্ণনা। খনা জীবনের নানা প্রশ্নের ঊর্ধ্বে এক অন্য সত্যের মুখে দাঁড় করান দর্শকদের।

নারী প্রশ্নে, সমতার প্রশ্নে, শ্রেণির প্রশ্নে ক্ষমতা কাঠামোর নানান সমীকরণের নিবিড় ও বহুমাত্রিক পাঠের প্রস্তাবনা নিয়ে খনা এমনই মঞ্চকৃতি; যা এ সময়ের কথাই বলে দূর অতীতের ইশারাসমেত। শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে খনার টানা ৩ দিনে ৪টি প্রদর্শনীতে শিক্ষার্থীদের জন্য টিকিটে থাকছে ৫০ শতাংশ ছাড়। টিকিট বুকিং লিংক : https://bottala.com/ticket


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা