× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আসছে ‘সখী রঙ্গমালা’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫ ১২:২৮ পিএম

আসছে ‘সখী রঙ্গমালা’

‘চন্দ্রাবতী কথা’র পর নতুন সিনেমা ‘সখী রঙ্গমালা’ নিয়ে আসছেন এন রাশেদ চৌধুরী। শাহীন আখতারের একই নামের উপন্যাস অবলম্বনে ছবিটি তৈরি হচ্ছে।

২০২৩-২৪ অর্থবছরে অনুদান পাওয়া সিনেমাটির চিত্রনাট্য করেছেন সেলিম মোজাহার ও এন রাশেদ চৌধুরী। চলচ্চিত্রটির সহপ্রযোজনায় আছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড। নির্মাতা জানালেন, সিনেমাটির দ্বিতীয় ও শেষ কিস্তির দৃশ্য ধারণ শুরু হবে শিগগিরই।

নোয়াখালীর লক্ষ্মীপুর, উরিরচর, নবাবগঞ্জ, পুঠিয়া ও নাটোরের রাজবাড়ির ঐতিহাসিক স্থাপনায় হবে এই পর্বের শুটিং। চলতি বছরের ফেব্রুয়ারিতে মানিকগঞ্জ ও আরিচার বিভিন্ন লোকেশনে হয়েছে প্রথম কিস্তির শুটিং। অষ্টাদশ শতকের নোয়াখালীর পটভূমিতে নির্মীয়মাণ চলচ্চিত্রটিতে জমিদার পরিবারের অভ্যন্তরীণ সংঘাত, সমাজ-ধর্মের বেড়াজালে বন্দী নারীর প্রতিবাদ ও শ্রেণি-জীবনসংঘাতের ইতিহাস মিলেমিশে গেছে। এন রাশেদ চৌধুরী বলেন, ‘সখী রঙ্গমালা আসলে আমাদের মাটি, নদী, মানুষের গল্প। ভাটি বাংলার নারীরা শত অবদমনের মধ্যেও নিজেদের অবস্থান খুঁজে নেওয়ার যে সংগ্রাম করেছে, সেটাই এই সিনেমার আত্মা।’ চলচ্চিত্রটির গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন নাজিফা তুষি, স্বর্ণালী চৈতী, প্রান্তর দস্তিদার, মোস্তাফিজুর নূর ইমরান, জয়িতা মহলানবিশ, জয়রাজ, তৌফিক ইমন, শিল্পী সরকার অপু, সাহানা সুমি প্রমুখ।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা