× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওটিটিতে পরম সুন্দরী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫ ১৩:০৫ পিএম

ওটিটিতে পরম সুন্দরী

প্রাইম ভিডিওতে গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে সিদ্ধার্থ মালহোত্রা, জাহ্নবী কাপুর, সঞ্জয় কাপুর অভিনীত হিন্দি সিনেমা পরম সুন্দরী। দিল্লির ছেলে পরম একটা স্টার্টআপ তৈরি করতে চায়, যার মাধ্যমে সোলমেট খুঁজে পাওয়া যাবে। পরমের বাবা শর্ত দেয়, নিজের সোলমেট খুঁজে পেলে তবেই এই অ্যাপে ইনভেস্ট করবে।

সে সুন্দরী নামে কেরালার এক মেয়ের খোঁজ পায়। সে পৌঁছে যায় কেরালা। সুন্দরীর প্রেমে পড়ে। তবে তাদের মধ্যে বাধা হয়ে দাঁড়ায় নিজেদের সাংস্কৃতিক পার্থক্য। এভাবেই গল্প এগুতে থাকে। গত ২৯ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল রোমান্টিক-কমেডি ছবি ‘পরম সুন্দরী’। বক্স অফিসে লগ্নিটা তুলতে সক্ষম হয়েছিল। কেরালার ‘সুন্দরী’ আর দিল্লির ‘পরম’-এর নিখাদ প্রেম নিয়ে নির্মিত দীনেশ ভিজানের ছবি ‘পরম সুন্দরী’। ছবিটি ঘিরে দর্শকের কৌতূহল শুরু থেকেই ভালো ছিল। বিশেষ করে সিদ্ধার্থ আর জাহ্নবীর রসায়ন কতটা জমে ক্ষীর হতে পারেÑ তা দেখার অপেক্ষায় ছিলেন সিনেমাপ্রেমীরা।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা