× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঐশ্বরিয়ার জাল পাসপোর্ট জব্দ

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২২ ১৩:৪০ পিএম

ঐশ্বরিয়ার জাল পাসপোর্ট জব্দ

বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন। যার ভক্তের সংখ্যা গোটা বিশ্বজুড়ে। তারকাদের ভক্ত থাকবে সেটাই স্বাভাবিক। কিন্তু অনেক ভক্ত আবারা নিজের পছন্দের নাম-পরিচয় ব্যবহার করে নেন প্রতারণার আশ্রয়। তেমনই এক প্রতারণার ঘটনা ঘটলো ভারতের উত্তর প্রদেশে। শুক্রবার (১৬ ডিসেম্বর) বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের একটি জাল পাসপোর্ট সহ তিন প্রতারককে গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। গ্রেটার নয়ডা থেকে গ্রেপ্তার করা হয়েছে তাদের।

ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে উদ্ধার করা পাসপোর্টে ঐশ্বরিয়ার রঙিন ছবি ব্যবহার করা হয়েছে। যেখানে অভিনেত্রীর স্থায়ী ঠিকানা দেওয়া আছে গুজরাট।  জন্ম তারিখ ১৮ এপ্রিল, ১৯৯০। প্রাথমিক পর্যায়ে পাসপোর্টটি নকল বলেই ধারণা করছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা হলেন একি উফেরেমভুকওয়ে, ওকোলোই ড্যামিওন। যারা উভয়ই নাইজেরিয়ার বাসিন্দা এবং তৃতীয় ব্যক্তি অ্যাডউইন কলিনস, যিনি ঘানার বাসিন্দা।

এই প্রতারক চক্রের বিরুদ্ধে ১ কোটি ৮০ লাখ টাকার প্রতারণার অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের সময় ৩০০০ ডলার (আড়াই লাখ রুপি), প্রায় ১১ কোটি রুপির জাল টাকা সহ ১০,৫০০ পাউন্ড উদ্ধার করা হয়েছে এই চক্রের কাছ থেকে। এছাড়াও স্তন ক্যান্সারের ওষুধ তৈরির জন্য কোলানট ক্রয়ের বিষয়েও একজন অবসরপ্রাপ্ত কর্নেলের সাথে প্রতারণা করেছিল তারা। ভারতীয় পুলিশ এখন এই দলের প্রধানদের খুঁজে বের করার সন্ধানে নেমেছে। বিষয়টি নিয়ে ভারতীয় গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় বইছে। তবে এ বিষয়ে বচ্চন বাড়ি বাঁ অভিনেত্রী ঐশ্বরিয়া এখনো কোন মন্তব্য করেননি।

এটাই প্রথম নয়, এর আগেও ঐশ্বরিয়ার পাসপোর্ট নকল করে জালিয়াতির ঘটনা ধরা পড়ে। ২০১২ সালে অভিনেত্রীর পাসপোর্টের নকলসহ একজনকে ভারতের গুজরাট থেকে আটক করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা