× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দীঘির ‘বিদায়’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫ ১১:৫০ এএম

দীঘির ‘বিদায়’

এ বছরের ঈদুল ফিতরে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমা দিয়েই আলোচনায় উঠে আসেন তরুণ নির্মাতা মেহেদী হাসান। সেই সাফল্যের পর থেকেই তার পরবর্তী ছবিকে ঘিরে ছিল নানা গুঞ্জন। কেউ বলেছিলেন, নতুন ছবিতেও নায়ক থাকবেন শাকিব খান; আবার কারও দাবি, এবার নায়ক হচ্ছেন সিয়াম আহমেদ।

শেষ পর্যন্ত সব জল্পনার অবসান ঘটিয়ে এবার জানা গেল, সুনামগঞ্জের তাহেরপুরে শুরু হয়েছে মেহেদী হাসানের নতুন সিনেমা ‘বিদায়’-এর শুটিং। ছবির প্রযোজক শাহরিন আক্তার নিশ্চিত করেছেন, ‘বরবাদ এরপর সিয়ামকে নিয়ে একটি প্রজেক্টের পরিকল্পনা ছিল, তবে আপাতত তা স্থগিত রেখেছি। এখন আমরা বিদায়- নিয়ে কাজ করছি, যেখানে অভিনয় করছেন বাপ্পারাজ, প্রার্থনা ফারদিন দীঘিসহ আরও কয়েকজন তারকা।’

এই ছবির মাধ্যমেই প্রথমবার বড়পর্দায় একসঙ্গে দেখা যাবে বাপ্পারাজ ও দীঘিকে। নতুন এই জুটিকে ঘিরে দর্শকদের কৌতূহল ইতোমধ্যেই বাড়ছে। সুনামগঞ্জের বিভিন্ন লোকেশনে গত শুক্রবার সিনেমার শুটিং শুরু হয়েছে। সোমবার থেকে চলছে বাপ্পারাজের অংশের শুটিং। চেয়ারম্যানের ভূমিকায় তাকে দেখা যাবে। দীর্ঘদিন পর আবার সিনেমায় কাজ করছেন। সিনেমাটি সম্পর্কে জানতে চাইলে এই অভিনেতা জানান, আপাতত সিনেমাটি নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কথা বলা নিষেধ আছে। তবে শুটিং শেষ করে এ মাসের শেষ দিকে কথা বলতে পারবেন। শুটিংয়ে আরও যুক্ত হয়েছেন ফারুক আহমেদ, ফজলুর রহমান বাবু। নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত টানা শুটিং চলবে। পরে মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশেও কিছু অংশের শুটিং হবে। জানা যায়, প্রত্যন্ত অঞ্চল থেকে বিদেশে যাওয়াকে কেন্দ্র করেই সিনেমার গল্প। সিনেমাটি আগামী ঈদ বা অন্য যেকোনো সময়ের জন্য তৈরি করা হচ্ছে বলে জানান প্রযোজক।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা