× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘শর্টকাট’-এ বড়লোক হতে চান শিমুল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫ ১১:৩৮ এএম

‘শর্টকাট’-এ বড়লোক হতে চান শিমুল

দেশের নাট্যাঙ্গনে আলোচিত নাম কাজল আরেফিন অমি। এক ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক দিয়ে দর্শকের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। শুধু ‘ব্যাচেলর পয়েন্ট’ নয়, নির্মাণ করেছেন একাধিক একক নাটক, ড্রামা সিরিজ ও ওয়েব সিরিজ। তবে ‘ব্যাচেলর পয়েন্ট’ দিয়ে নিজেক এই নির্মাতা নিয়ে গিয়েছে এক অনন্য জায়গায়।

জনপ্রিয় এই ধারাবাহিকটিতে শিমুল চরিত্রে অভিনয় করে দর্শক মনে জায়গা করে নিয়েছেন নির্মাতা অমির সহকারী শিমুল শর্মা। অন্যান্য চরিত্রের মতো এই চরিত্রটিও দর্শকদের কাছে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠে।

‘ব্যাচেলর পয়েন্ট’-এ শিমুলের পাশাপাশি জনপ্রিয়তা পেয়েছে লামিমা লামও। তাদের ঘিরে রয়েছে আলাদা আকর্ষণ। সেই ধারাবাহিকতায় এবার তারা ‘ব্যাচেলর পয়েন্ট’-এর বাইরে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করলেন। এত দিন পার্শ্বচরিত্র করলেও এবার দুজনকে গল্পের প্রধান চরিত্রেই দেখা যাবে পর্দায়। ‘শর্টকাট’ নামে ওয়েব ছবিটি বানিয়েছেন মাজিদুল ইসলাম স্বাধীন। প্রেমিকার মন জয় করতে এক প্রেমিকের নানা কাণ্ড ঘিরে এর গল্প। এটি মুক্তি পাবে ওটিটি প্লাটফর্ম বঙ্গতে। প্রতিষ্ঠানটি এক ঘোষণাবার্তায় লিখেছে, দেশের সবচেয়ে জনপ্রিয় জুটিদের একটি এটি। দুজনের প্রথম কাজ নিয়ে খুব শিগগিরই তারা আসছেন। এদিকে সম্প্রতি শুরু হওয়া ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজনে শিমুলকে দেখা যাচ্ছে না।

তবে অভিনেতা জানিয়েছেন, এ বিরতি ক্ষণস্থায়ী। গল্পের প্রয়োজনে ভবিষ্যতে তাকে আবারও দেখা যেতে পারে কাবিলা-হাবু-পাশাদের সঙ্গে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা