× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুই সপ্তাহব্যাপী কিংখান উৎসব

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫ ১২:১৫ পিএম

শাহরুখ খান

শাহরুখ খান

দিল্লি থেকে শূন্য হাতে মুম্বাই আসা, এর পর অধ্যবসায়, পরিশ্রমের ফলে শাহরুখ খান এখন বলিউডের সবচেয়ে ধনী অভিনেতা। শুধু তাই নয়, অভিনয় দিয়ে জয় করে নিয়েছেন বিশ্ববাসীর মন। তার জীবনটাই যেন সিনেমার মতো, সিনেমাতেই তার বেঁচে থাকা। এই কিংবদন্তি অভিনেতা যখন জীবনের ষাটে পা দিচ্ছেন, তখন তার অসাধারণ কর্মযাত্রাকে উদ্‌যাপন করতে ভারতজুড়ে আয়োজন করা হচ্ছে এক বিশেষ চলচ্চিত্র উৎসব- ‘এসআরকে ফিল্ম ফেস্টিভ্যাল।’

ভারতের শীর্ষস্থানীয় সিনেমা চেইন পিভিআর ইনক্স লিমিটেড জানিয়েছে, শাহরুখ খানের জন্মদিন (২ নভেম্বর) উপলক্ষে শুরু হতে যাচ্ছে দুই সপ্তাহব্যাপী উৎসব। ৩১ অক্টোবর থেকে শুরু হয়ে উৎসবটি চলবে দেশের ৩০টি শহরের ৭৫টিরও বেশি প্রেক্ষাগৃহে। লক্ষ্য- প্রজন্মের পর প্রজন্মকে আবার ফিরিয়ে নেওয়া সেই জাদুকরী মুহূর্তগুলোয়, যখন এক যুবক অভিনেতা পরিণত হয়েছিলেন ভারতীয় সিনেমার ‘কিংখান’-এ। উৎসবে প্রদর্শিত হবে শাহরুখ খানের অভিনয়জীবনের সাতটি নির্বাচিত চলচ্চিত্র। তালিকায় রয়েছে ‘দিল সে’, ‘দেবদাস’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘কভি হা কভি না’, ‘ম্যায় হুঁ না’, ‘ওম শান্তি ওম’ এবং সাম্প্রতিক ব্লকবাস্টার ‘জওয়ান’। এই চলচ্চিত্রগুলো কেবল তার অভিনয় নয়, বরং ভারতের মূলধারার সিনেমার বিবর্তনের প্রতীক। রোমান্স, অ্যাকশন, সামাজিক বার্তা কিংবা রাজনৈতিক প্রতিবাদÑ প্রতিটি রূপেই শাহরুখ খান যেন এক অনন্য স্কুল। এই আয়োজন নিয়ে শাহরুখ খান নিজেই জানিয়েছেন তার আবেগঘন প্রতিক্রিয়া। তিনি বলেন, ‘সিনেমা সব সময়ই আমার ঘর। এই ছবিগুলো আবার বড়পর্দায় ফিরছে, যেন পুরনো বন্ধুদের সঙ্গে এক জাদুকরী পুনর্মিলন। এই গল্পগুলো কেবল আমার নয়, এগুলো সেই দর্শকদেরও, যারা ৩৩ বছর ধরে ভালোবেসে গেছেন আমাকে।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা