× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নওশাবার ‘দ্বিতীয় বিয়ের পর’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫ ১২:২৫ পিএম

কাজী নওশাবা আহমেদ

কাজী নওশাবা আহমেদ

চয়নিকা চৌধুরীর পরিচালনায় দীর্ঘদিন পর নাটকে অভিনয় করলেন কাজী নওশাবা আহমেদ। সম্প্রতি তিনি অংশ নিয়েছেন সম্পর্কের গল্প নিয়ে তৈরি ‘দ্বিতীয় বিয়ের পর’ নামে নাটকের শুটিংয়ে। এতে তার সহশিল্পী ইরফান সাজ্জাদ ও আইশা খান। ঠিক কত বছর পর নাটকে অভিনয় করলেন, মনে করতে পারলেন না নওশাবা। শুধু জানালেন, ‘অনেক দিন পর’।

নওশাবা বলেন, ‘চয়নিকা দিদি অনেক আদর করে বললেন, অনেক দিন তুমি কাজ করছ না, আমি চাই এই নাটকটি তুমি করো। নাটকের গল্পও পছন্দ হলো। এ ছাড়া মঞ্চে নিয়মিত থাকলেও অনেক দিন ক্যামেরার সামনে দাঁড়ানো হচ্ছিল না। তাই করা। এটাকে আমি ফেরা বলব না। কারণ আমাকে ওই রকম চরিত্র না দিলে তো আমি কাজ করব না। তার চেয়ে ভালো আমি থিয়েটার করব, বাসায় ছবি আঁকব, গল্পের বই পড়ব, মেয়ের দেখাশোনা করব।’ এদিকে গত শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে নওশাবা অভিনীত ‘সাত ভাই চম্পা’। প্রেক্ষাগৃহে মুক্তির সাত বছর আগে এটি টিভিতে প্রচারিত হয়েছিল মেগা সিরিজ হিসেবে। গত বছর ওটিটিতে মুক্তি পেয়েছিল ওয়েব ফিল্ম হিসেবে। নওশাবা জানান, সিনেমার মতো প্রস্তুতি নিয়েই সাত ভাই চম্পার শুটিং করেছিলেন। শিখেছিলেন ঘোড়া ও তলোয়ার চালানো। সাত ভাই চম্পা প্রেক্ষাগৃহে মুক্তিতে খুশি নওশাবা। তবে তিনি মনে করেন, যথাযথ প্রচার হলে সিনেমাটি আরও দর্শকের কাছে পৌঁছাতে পারত।

এ ছাড়া গত মাসে অনীক দত্তের ‘যত কাণ্ড কলকাতাতেই’ সিনেমা দিয়ে টালিউডে অভিষেক হয়েছে নওশাবার। এতেও প্রশংসিত হয়েছে তার অভিনয়। নওশাবা জানান, সিনেমাটি বাংলাদেশেও মুক্তির পরিকল্পনা করছে প্রযোজনা প্রতিষ্ঠান।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা