× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাকিবের কিছু বলা উচিত ছিল : জাহিদ হাসান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫ ১৫:১০ পিএম

শাকিবের কিছু বলা উচিত ছিল : জাহিদ হাসান

কিছুদিন আগে এক সাক্ষাৎকারে অভিনেতা জাহিদ হাসান চিত্রনায়ক শাকিব খানের নাম ও তার নামের আগে ব্যবহৃত ‘মেগাস্টার’ বিশেষণটি নিয়ে মন্তব্য করে আলোচনার জন্ম দেন। তার সেই মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়, বিশেষ করে শাকিব ভক্তদের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ আসে।

সেই প্রসঙ্গে মুখ খুললেন গুণী এই অভিনেতা। জাহিদ হাসান এবার শুধু নিজের বক্তব্যের ব্যাখ্যাই দেননি, বরং সার্বিক চলচ্চিত্র অঙ্গনের ‘টিমওয়ার্ক’ এবং কিছু মানুষের ‘চাটুকারিতা’ নিয়েও কড়া সমালোচনা করেছেন। একটি টেলিভিশনের পডকাস্টে উপস্থাপক জাহিদ হাসানকে উদ্দেশ করে বলেন, আপনার মতো দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দেওয়া একজন অভিনেতার কথাকে ভুলভাবে ব্যাখ্যা করে তাকে বিতর্কের মুখে ফেলা হয়েছে।

এর জবাবে জাহিদ হাসান স্পষ্ট করে বলেন, ‘প্রথমত যারাই করেছে, ঠিক করেনি। আমার দৃষ্টিতে। আর আমার যেভাবে বলা, সেভাবে আমি না বললেও পারতাম। পরে আমার মনে হয়েছে। আমার কী যায়-আসে? পৃথিবীতে তো অনেক কিছু ঘটছে।’ বিতর্ক সৃষ্টির পর সামাজিক মাধ্যমে কিছু শিল্পী ও মানুষের মন্তব্য তাকে বিশেষভাবে কষ্ট দিয়েছে বলে জানান জাহিদ হাসান। তিনি বলেন, ‘আমার কিছু লোকের চোখ পাল্টি এবং তাদের যে পরবর্তী পদক্ষেপগুলো, এর ভেতরে কিছু শিল্পী আছে বা অন্যান্য কিছু আছে তারা এমনভাবে বলেছে, এরা সব এদের আমি চিনি ব্যক্তিগত জীবনে। চাটুকারিতা, চেষ্টা করবে যে পরবর্তীতে সে শাকিবের কোনো ছবিতে যেন গান গাইতে পারে, কোনো কিছু যেন পারে, সব স্বার্থ; তখন খারাপ লাগে।’ দৃঢ়তার সঙ্গে অভিনেতা বলেন, ‘আমি বিশ্বাস করি, আমার যতটুকু খারাপ লেগেছে, আল্লাহপাক এদের এর অনেক গুণ বেশি খারাপ লাগিয়ে দেবে।’ তবে জাহিদ হাসান তার মূল আক্ষেপের কথাটিও প্রকাশ করেন। উপস্থাপক যখন বলেন যে জাহিদ হাসান অফ স্ক্রিনে সবসময় শাকিব খানকে প্রশংসা করেছেন এবং তার ২৬ বছরের ক্যারিয়ারে শাকিবের অবদান রয়েছে, তখনই জাহিদ হাসান বলে ওঠেন, ‘আমার মনে হয় শাকিব খানের কিছু বলা উচিত ছিল। ও যদি শুনে থাকে এটা, শোনা তো উচিত। তাহলে আমার দৃষ্টিতে... এটা বলাতে আবার কী হবে যেÑ কেন উনার কথা শুনব? যত সাবমিসিভ থাকা যায় তত বেটার। আমি তো বড়।’ 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা