× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোয়েল মল্লিকের স্বার্থপর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫ ১৫:০০ পিএম

কোয়েল মল্লিকের স্বার্থপর

পৈতৃক সম্পত্তি নিয়ে ভাই-বোনের বিরোধ অনেক পরিবারেই দেখা যায়। অনেক সময় সম্পত্তির ভাগের জন্য নষ্ট হয়ে যায় ভাই-বোনের সম্পর্ক। সম্পর্ক আর অধিকারের এমন গল্পের সিনেমা নিয়ে আসছেন কোয়েল মল্লিক। কালীপূজা উপলক্ষে ২১ অক্টোবর মুক্তি পাবে ‘স্বার্থপর’ নামের সিনেমাটি। বানিয়েছেন অন্নপূর্ণা বসু।

এতে কোয়েল মল্লিকের ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন কৌশিক সেন। স্বার্থপর সিনেমার গল্প তৈরি হয়েছে দুই ভাই-বোনকে নিয়ে, যারা নিজের পিতৃভূমি বা বাড়ির অধিকার চায়। বোন তার বাবার বাড়ির অধিকার চাইলে ভাইয়ের সঙ্গে তৈরি হয় দূরত্ব। অধিকার আদায়ে আদালতের শরণাপন্ন হয় বোন। সম্পত্তির কারণে ভাই-বোনের একটি মিষ্টি সম্পর্ক কীভাবে ভেঙে চুরমার হয়ে যায়, তাই দেখা যাবে এ সিনেমায়। স্বার্থপর দিয়ে অনেক দিন পর বড়পর্দায় ফিরছেন কোয়েলের বাবা রঞ্জিত মল্লিক। এতে তাকে দেখা যাবে আইনজীবীর ভূমিকায়।

টালিউডের সফল নায়িকা কোয়েল মল্লিক। কাজ করেছেন ব্যবসাসফল অনেক সিনেমায়। বিয়ের পর সিনেমায় আর নিয়মিত দেখা যায়নি তাকে। অনেক দিন পরপর প্রেক্ষাগৃহে আসছে তার সিনেমা। তাই প্রচারে কোনো রকম ছাড় দিচ্ছেন না কোয়েল। সিনেমাটি দর্শকের কাছে পৌঁছে দিতে ট্রেলার উন্মোচন অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন সংবাদ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছেন তিনি। এমনই এক অনুষ্ঠানে কোয়েলের কাছে জানতে চাওয়া হয়, এই যে ভীষণ জনপ্রিয়তা, পারিবারিক ঐতিহ্য, ভবিষ্যতে নিজের বায়োপিক নির্মাণের আগ্রহ আছে কি না? অভিনেত্রীর স্পষ্ট জবাব, ‘না।’ কোয়েল বলেন, ‘আমি চাই না, আমার বায়োপিক তৈরি হোক। একটি সিনেমা তখনই চলবে, যখন তার মধ্যে কিছু ড্রামা থাকবে। আমার জীবন একেবারেই সাদামাটা। আমার জীবনে কোনো ড্রামা নেই। তাই আমার জীবন নিয়ে বায়োপিক তৈরি করাও যায় না।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা