× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিদেশ থেকে সুখবর দিলেন মাহিয়া মাহি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫ ১৫:২১ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

প্রায় এক বছর পর বড় পর্দায় ফিরে আসছেন জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। ‘রাজকুমার’ সিনেমায় অতিথি চরিত্রে ছোট একটা উপস্থিতি দিয়েই শেষ হয়েছিল তার পর্দায় দেখা। তবে এবার তিনি আবারও সিনেমার মূল চরিত্রে অভিনয় করবেন। ছবির নাম ‘অন্তর্যামী’।

বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থানরত মাহি, বুধবার জাজ মাল্টিমিডিয়া কর্তৃক প্রকাশিত সিনেমাটির পোস্টার শেয়ার করেছেন। পোস্টারে দেখা গেছে তাকে এবং সিনেমার শুটিং শুরুর জন্য তিনি অপেক্ষায় আছেন বলে জানিয়েছেন।

‘অন্তর্যামী’ সিনেমাটি একটি লেডি একশন থ্রিলার, যেখানে কোন নায়ক থাকছে না। ছবির পরিচালক সৈকত নাসির, যিনি ‘অগ্নি-২’-এর মতো জনপ্রিয় ছবিরও পরিচালক। 

জাজ মাল্টিমিডিয়া ফেসবুক পেজে ‘অন্তর্যামী’ থিমিটিক পোস্টার দিয়ে লিখেছে, ‘অন্তর্যামী’ একটি লেডি একশন সিনেমা। এতে কোন নায়ক নেই। ‘অন্তর্যামী’-কে ‘অগ্নি-২’র পরের গল্প বলতে পারেন। কিন্তু এই সিনেমা অগ্নি না, কারণ অগ্নি হবে প্রতিশোধের গল্প। আর ‘অন্তর্যামী’ হলো সারভাইবাল স্টোরি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা