× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আর্টসেলের নতুন চার গান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫ ১২:২০ পিএম

আর্টসেলের নতুন চার গান

দেশের জনপ্রিয় ব্যান্ড আর্টসেল। শ্রোতাদের জন্য আর্টসেল এবার প্রকাশ করছে নতুন চারটি গান। ইপি হলেও চারটি গান আলাদাভাবে প্রকাশিত হচ্ছে। এরই মধ্যে প্রথম গান ‘ও আকাশ’ মুক্তি পেয়েছে। দ্বিতীয় গান ‘একটা নতুন গান’ মুক্তি পাবে আজ ১৫ অক্টোবর। এরপর চলতি মাসেই আসবে তৃতীয় গান ‘বিদায় কীভাবে জানাই’ প্রকাশ করবে আর্টসেল।

শেষ গান ‘জানি ভুল করেছি’ নভেম্বরের শেষ দিকে মুক্তি পাবে। ইপির ঘোষণা বার্তায় ‘আর্টসেল’-এর ভোকাল লিংকন ডিকস্তা বলেন, ‘আমরা সম্প্রতি চারটি নতুন গান তৈরি করেছি। গানগুলো করার সময় আমরা অনুভব করেছি, মনের অনুভূতিগুলোর ঠিকঠাক প্রকাশ ঘটাতে পেরেছি। সেজন্য চারটি গান ইপি আকারে প্রকাশের সিদ্ধান্ত নেওয়া। এই গানগুলো আসলে আমাদের সময়ের প্রতিধ্বনি।’

এদিকে এ মাসেই কনসার্ট করতে অস্ট্রেলিয়ায় যাচ্ছে আর্টসেল। সেখানে মেলবোর্নে (২৫ অক্টোবর), তাসমানিয়া (২৬ অক্টোবর), সিডনি (১ নভেম্বর) ও অ্যাডিলেডে (৭ নভেম্বর) পারফর্ম করবেন ফয়সাল-সাজুরা। বর্তমানে ব্যান্ডটির লাইনআপে আছেনÑ লিংকন (ভোকাল ও গিটার), সাজু (ড্রামস), জুয়েল (লিড গিটার), ফয়সাল (লিড গিটার) ও সেজান (বেজ গিটার)।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা