× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাইয়ারাকে পেছনে ফেলল কানতারা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫ ১১:১৬ এএম

সাইয়ারাকে পেছনে ফেলল কানতারা

২০২২ সালের ব্লকবাস্টার ‘কানতারা’ দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন ঋষভ শেঠি। এবার তিনি ফিরেছেন সেই সিনেমার প্রিকুয়েল ‘কানতারা : চ্যাপ্টার ১’ নিয়ে। এখন বক্স অফিসে ঝড় তুলেছে ছবিটি।

এটি মুক্তির পরেই একাধিক রেকর্ড ভেঙেছে। এখন প্রভাস ও পৃথ্বীরাজ সুকুমারনের ‘সালার : পার্ট ১-সিজফায়ার’ ও ‘বাহুবলী : দ্য বিগিনিং’-এর আয়কে ছাড়িয়ে গিয়েছে এই ছবি। বলিউড বক্স অফিস ট্র্যাকিং সাইট স্যাকনিল্কের রিপোর্ট অনুসারে, ‘কানতারা : চ্যাপ্টার ১’-এর প্রথম সপ্তাহ অসাধারণ ছিল; সংগ্রহ করেছিল ৩৩৭ দশমিক ৪ কোটি রুপি।

ছবিটি দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করার সঙ্গে সঙ্গে নবম দিনে আয় করেছে ২২ দশমিক ২৫ কোটি এবং দশম দিনে এটির আয় ৭৫ দশমিক ২৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে, সংগ্রহ করেছে ৩৯ কোটি রুপি। গত রবিবার ছবিটি ৩৯ কোটি টাকা আয় করেছে, যার ফলে এর মোট ঘরোয়া আয় ৪৩৭ দশমিক ৬৫ কোটি রুপি। ফলে ছবিটি ‘সালার : পার্ট ১-সিজফায়ার’-এর ভারতের আয় ছাড়িয়ে গিয়েছে, যা আগে ৪০৬ দশমিক ৪৫ কোটি রুপি আয় করেছিল।

এসএস রাজামৌলির ‘বাহুবলী : দ্য বিগিনিং’ ভারতে ৪২০ কোটি রুপি আয় করেছিল। ঋষভের ছবিটি সেটিকেও ছাড়িয়ে গেছে। শুধু এটাই নয়, চলতি বছরের অন্যতম আলোচিত সিনেমা ‘সাইয়ারা’র আয়কেও ছাড়িয়ে গেছে ‘কানতারা : চ্যাপ্টার ১’। অহান পান্ডে ও অনিত পড্ডার ‘সাইয়ারা’ ভারতে ৪০৯ কোটি রুপি আয় করে। এটি রজনীকান্তর ‘জেলার’কেও ছাড়িয়ে গেছে, যা ৪০৭ কোটি রুপি আয় করেছে। ‘কানতারা : চ্যাপ্টার ১’ আসলে জনপ্রিয় ‘কানতারা’ সিনেমার প্রিকুয়েল। আগের ছবিটির অনন্য সাফল্যের পর দর্শকদের প্রত্যাশা ছিল আকাশছোঁয়া, আর ঋষভ শেঠি যেন সে প্রত্যাশারও ঊর্ধ্বে চলে গেছেন। ছবিটি ইতিহাস, মিথ ও লোকজ বিশ্বাসের মেলবন্ধনে গড়ে ওঠা এক শক্তিশালী পিরিয়ড অ্যাকশন ড্রামা, যেখানে ঋষভ আবারও তার পরিচালনা ও অভিনয়-দক্ষতার পরিচয় দিয়েছেন।

তথ্যসূত্র : হিন্দুস্তান টাইমস


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা