× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাকিব-অপুর শুভকামনায় ইলিয়াস কাঞ্চন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫ ১১:১৩ এএম

শাকিব-অপুর শুভকামনায় ইলিয়াস কাঞ্চন

ব্রেন টিউমারে আক্রান্ত অভিনেতা ইলিয়াস কাঞ্চন লন্ডনে অস্ত্রোপচারের পর এখন কেমোথেরাপি নিচ্ছেন। খবরটি জানাজানির পর শিল্পীসহ ভক্তরা উদ্বেগ প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়ায় দোয়া চেয়ে পাশে থাকার বার্তা দিয়েছেন শাকিব খান, আর সাম্প্রতিক এক অনুষ্ঠানে ইলিয়াস কাঞ্চনের সুস্থতা কামনায় প্রার্থনার আহ্বান জানিয়েছেন অপু বিশ্বাস।

ফেসবুক পেজে ইলিয়াস কাঞ্চনের সুস্থতার জন্য প্রার্থনা করে আজ শাকিব খান লিখেছেন, ‘ইলিয়াস কাঞ্চন, আমাদের প্রিয় ও শ্রদ্ধাভাজন বড় ভাই, যার জীবনটাই এক আন্দোলনের প্রতীক, এক আলোর যাত্রা। রুপালি পর্দায় তিনি সবার ভালোবাসার নায়ক, বাস্তব জীবনে মানবতার সৈনিক। কাঞ্চন ভাই আজ দূর লন্ডনে চিকিৎসাধীন। দেশের কোটি মানুষের প্রার্থনা আছে তার সঙ্গে। যেন আবার তিনি ফিরে আসেন আগের মতো উদ্যমী, হাস্যোজ্জ্বল, প্রেরণাদায়ী একজন মানুষ হয়ে। মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, কাঞ্চন ভাইকে দ্রুত আরোগ্য দান করুন; তার জীবন হোক আরও সুস্থ, শান্তিময়। আমরা সবাই কাঞ্চন ভাইয়ের পাশে আছি ভালোবাসা ও দোয়ার বন্ধনে।’ সম্প্রতি এক অনুষ্ঠানে ইলিয়াস কাঞ্চনের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন অপু বিশ্বাস। সেই অনুষ্ঠানে অপু বলেন, ‘চলচ্চিত্রের সুপারস্টার আমাদের ইলিয়াস কাঞ্চন ভাই গুরুতর অসুস্থ। আমি বাংলা ভাষাভাষী মানুষের কাছে তার জন্য দোয়া চাই। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।’ এ বছরের শুরু থেকে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন ইলিয়াস কাঞ্চন। অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে নানা পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, ইলিয়াস কাঞ্চনের মাথায় টিউমার রয়েছে। উন্নত চিকিৎসার জন্য গত ২৬ এপ্রিল লন্ডনে যান ইলিয়াস কাঞ্চন। সেখানে চলছে তার চিকিৎসা।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা