× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওটিটিতে আসছে গ্যাঁড়াকল ও গিরগিটি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫ ১১:১১ এএম

ওটিটিতে আসছে গ্যাঁড়াকল ও গিরগিটি

কর্মের ফলে ‘গ্যাড়াকল’-এ! ১৬ অক্টোবর চরকিতে আসছে রাকায়েত রাব্বি পরিচালিত চরকি ফ্ল্যাশ ফিকশন গ্যাঁড়াকল। অভিনয়ে থাকছেন ইন্তেখাব দিনার, সামিরা খান মাহি ও আবু হুরায়রা তানভীর। এ ছাড়া ওটিটি প্লাটফর্ম বঙ্গতে ১৬ অক্টোবর দর্শকরা দেখতে পাবেন নতুন ওয়েবফিল্ম গিরগিটি।

একসময়ের সাজানো-গোছানো শহর বিরলপুর এখন মাদকের আখড়া। দিনদুপুরে খুন হয়। পুলিশ কিছুই করতে পারছে না। শহরের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি চৌধুরীর ব্যবসার আড়ালে রয়েছে অবৈধ ব্যবসা। হঠাৎ তার তিনজন লোক খুন হয়ে যায়। গোয়েন্দা মারুফ জামানের ওপর মামলার তদন্তভার দেওয়া হয়। তদন্তে বের হয়, খুনির টার্গেট শুধু চৌধুরীর লোকজন। একপর্যায়ে থানার ভেতরেই খুন হয় একজন। তাহলে কি শর্ষের মধ্যেই ভূত! মারুফ কি পারবে এই সিরিয়াল কিলিং থামাতে? নাকি রহস্য আরও গভীরে যাবে? এমন গল্পে নির্মিত হয়েছে ওয়েব সিরিজ ‘গিরগিটি’।

রাহাত মেহেদী হকের গল্পে গিরগিটি ওয়েব সিরিজের চিত্রনাট্য লিখেছেন জ্যোতির্ময় রায়। পরিচালনা করেছেন লস্কর নিয়াজ মাহমুদ। কেন্দ্রীয় চরিত্র মারুফ জামানের ভূমিকায় আছেন ইরফান সাজ্জাদ। আরও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, নাদের চৌধুরী, আশীষ খন্দকার, মোহনা মীম, গোলাম ফরিদা ছন্দা, মিলন ভট্টাচার্য, শরীফ সিরাজ প্রমুখ। ১৬ অক্টোবর ওটিটি প্লাটফর্ম বঙ্গে মুক্তি পাবে পাঁচ পর্বের ওয়েব সিরিজটি। নির্মাতা লস্কর নিয়াজ মাহমুদ বলেন, সারা পৃথিবীতেই কমন কিছু ফর্মুলায় নির্মিত হয় মার্ডার মিস্ট্রি থ্রিলার। খুন হয়, সেই খুনের তদন্ত হয়, একজন ডিটেকটিভ থাকে। শার্লক হোমস থেকে ফেলুদাÑ সব একই। কাজেই আমাদেরও এর বাইরে যাওয়ার সুযোগ নেই! কিন্তু আমরা ভিন্নতা আনতে পারি অন্য জায়গায়। গল্প বলায়, ফিল্ম ট্রিটমেন্টে। আমাদের চেষ্টাটা ছিল সেখানে। সচেতনভাবে খুব যত্ন আর সততা নিয়ে একটা গল্প উপহার দিতে চেয়েছি। পোস্ট প্রোডাকশন হয়েছে ভারতের এসকে স্টুডিওতে। সম্পাদনা করেছেন শুভজিত সিংহ। অভিনেতা ইরফান সাজ্জাদ বলেন, ‘এটি ক্রাইম-থ্রিলার ঘরানার সিরিজ। বাস্তবের গিরগিটি রঙ-রূপ বদলায়, যা প্রকৃতির এক রহস্য। আমাদের পর্দার গিরগিটিতেও থাকবে নানা রহস্য আর উপভোগ্য একটি গল্প।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা