× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এক মঞ্চে সাবিনা ইয়াসমীন ও মৌসুমী ভৌমিক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫ ১২:৪১ পিএম

এক মঞ্চে সাবিনা ইয়াসমীন ও মৌসুমী ভৌমিক

লন্ডনে আয়োজিত বাংলা বইমেলার বিশেষ সংগীতানুষ্ঠানে গান গাইতে যুক্তরাজ্যে যাচ্ছেন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। গতকাল রবিবার লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন তিনি। ১৯ অক্টোবর রবিবার আয়োজিত অনুষ্ঠানে একই মঞ্চে সাবিনা ইয়াসমীনের পাশাপাশি গাইবেন পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী মৌসুমী ভৌমিক।

পূর্ব লন্ডনের রমফোর্ডের মেফেয়ার ভেন্যুতে অনুষ্ঠিত হবে লন্ডন বাংলা বইমেলা ও সাংস্কৃতিক উৎসব। স্থানীয় কয়েকটি সাংস্কৃতিক সংগঠনের সহায়তায় এই আয়োজন করছে উদীচী যুক্তরাজ্য শাখা। এ বছর অনুষ্ঠিত হবে আয়োজনের ১৬তম আসর। দিনব্যাপী বইমেলার পাশাপাশি সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হবে দুটি পর্বে। প্রথম পর্ব চলবে স্থানীয় সময় দুপুর ১২টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত। কবিতা পাঠ, শিশু-কিশোরদের আবৃত্তিসহ থাকবে নানা কিছু। দ্বিতীয় পর্বে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত থাকবে বিশেষ সংগীতানুষ্ঠান। অনুষ্ঠানে সাবিনা ইয়াসমীন গেয়ে শোনাবেন তার জনপ্রিয় বেশকিছু গান। তার সঙ্গে মিউজিশিয়ান হিসেবে থাকবেন বাংলাদেশ ও যুক্তরাজ্যের শিল্পীরা। বাংলাদেশ থেকে সাবিনা ইয়াসমীনের সঙ্গে থাকছেন চন্দন দত্ত ও মনোয়ার হোসেন টুটুল। একই অনুষ্ঠানে মৌসুমী ভৌমিক গাইবেন তার জনপ্রিয় গানগুলো। সাবিনা ইয়াসমীন জানিয়েছেন, অনুষ্ঠান শেষে ২৫ অক্টোবর দেশে ফিরবেন তিনি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা