× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মারা গেলেন কিংবদন্তি অভিনেত্রী ডায়ান কিটন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫ ১৩:৪৯ পিএম

মারা গেলেন কিংবদন্তি অভিনেত্রী ডায়ান কিটন

হলিউডের কিংবদন্তি ও অস্কারজয়ী অভিনেত্রী ডায়ান কিটন আর নেই। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (১১ অক্টোবর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। কিটনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার বন্ধু ও প্রযোজক ডরি র‍্যাথ।

১৯৪৬ সালে লস অ্যাঞ্জেলেসে জন্ম নেওয়া ডায়ান কিটন ১৯৭০-এর দশকে ‘দ্য গডফাদার’-এ ‘কে অ্যাডামস কর্লিওনে’ চরিত্রে অভিনয় করে খ্যাতি পান। পরবর্তীতে ‘অ্যানি হল’, ‘ফাদার অব দ্য ব্রাইড’ ও ‘ফার্স্ট ওয়াইভস ক্লাব’-এ অভিনয়ের মাধ্যমে দর্শক ও সমালোচকদের প্রশংসা অর্জন করেন।

১৯৭৮ সালে ‘অ্যানি হল’-এর জন্য সেরা অভিনেত্রীর অস্কার জিতেছেন তিনি। সাবলীল অভিনয়, স্টাইল এবং স্বাধীনচেতা ব্যক্তিত্বের কারণে তিনি হলিউডের প্রভাবশালী নারী অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হন। অভিনয়ের পাশাপাশি তিনি দক্ষ পরিচালক ছিলেন। ১৯৮৭ সালে তার প্রথম পরিচালিত চলচ্চিত্র ‘হেভেন’, ১৯৯৫ সালে ‘আনস্ট্রাং হিরোজ’ ও ২০০০ সালে ‘হ্যাংগিং আপ’ মুক্তি পায়।

ডায়ান কিটনের মৃত্যুর খবরে হলিউডে শোকের ছায়া নেমে এসেছে। সহ-অভিনেত্রী বেট মিডলার লিখেছেন, অসাধারণ, মেধাবী ও অনন্য ডায়ান কিটন আর নেই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা