ফিল্মফেয়ার
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫ ১৩:৩৩ পিএম
শনিবার রাতে আহমেদাবাদের কাঁকারিয়া লেকের কাছে অবস্থিত একে এ এরিনায় জমকালো আয়োজনেই অনুষ্ঠিত হলো ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস। বলিউডের রঙিন পৃথিবী যেন সেদিন এক মঞ্চে এসে মিলেছিল—জাঁকজমক, তারকাদের আভিজাত্য আর সিনেমার প্রতি ভালোবাসা মিলেমিশে তৈরি হয়েছিল এক উৎসবমুখর সন্ধ্যা।
এ বছরের আসরে দাপুটে উপস্থিতি দেখিয়েছে আলোচিত ছবি ‘লাপাতা লেডিস’। সামাজিক ব্যঙ্গাত্মক গল্প আর সংবেদনশীল বাস্তবতার মিশেলে নির্মিত এই সিনেমা একাই জিতে নিয়েছে সেরা চলচ্চিত্রসহ মোট ১২টি বিভাগে পুরস্কার—যা এবারের ফিল্মফেয়ারের সেরা অর্জন হিসেবে রেকর্ড গড়েছে। পুরো অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলেছিলেন উপস্থাপক শাহরুখ খান, করণ জোহর ও মনীশ পল। শুধু উপস্থাপনাই নয়—মঞ্চে ছিল তারকাদের দারুণ সব পরিবেশনা। শাহরুখ খানের উদ্দীপনাময় পারফরম্যান্সে দর্শক মাতোয়ারা, অন্যদিকে কৃতি শ্যানন, কাজলসহ আরও অনেক তারকা ছিলেন নাচ-গানের উচ্ছ্বাসে ভরিয়ে তোলার পেছনে।
সবচেয়ে বেশি কৌতূহল ছিল অবশ্য কে জিতবেন সেরা অভিনেতা-অভিনেত্রীর সম্মাননা। বাছাই কঠিন হওয়ায় সেরা অভিনেতা পুরস্কার যৌথভাবে পেয়েছেন অভিষেক বচ্চন ও কার্তিক আরিয়ান। অসাধারণ অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর ট্রফি উঠেছে আলিয়া ভাটের হাতে। ভারতীয় সিনেমায় দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে আজীবন সম্মাননা পেয়েছেন দুই কিংবদন্তি—জিনাত আমান ও শ্যাম বেনেগাল।
তারকাদের উপস্থিতি, অভিনব মঞ্চায়ন ও স্মরণীয় ফলাফলের মধ্য দিয়ে এবারের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস হয়ে থাকল সত্যিকারের এক বলিউড কার্নিভাল—যেখানে সিনেমাই ছিল সবচেয়ে বড় তারকা।
বিজয়ীদের সম্পূর্ণ তালিকা নিচে দেওয়া হলো—