× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবশেষে মুখ খুললেন দীপিকা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫ ১১:২৯ এএম

অবশেষে মুখ খুললেন দীপিকা

গত বছরের সেপ্টেম্বরে প্রথম সন্তানের মা হয়েছেন দীপিকা পাড়ুকোন। এরপর দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, মা হওয়ার পর নতুন করে ক্যারিয়ার নিয়ে ভাববেন তিনি। কন্যা দুয়াই এখন তার প্রথম প্রাধান্য। চলতি বছরের পর মাঝামাঝি জানা যায়, সন্দীপ রেড্ডি ভাঙার ‘স্পিরিট’ ছবি থেকে বাদ পড়েছেন।

জানা যায়, প্রতিদিন ৮ ঘণ্টা শুটিংয়ের শিফট নিয়ে নির্মাতার সঙ্গে মতবিরোধের জেরেই বাদ পড়েন তিনি। কিছুদিন আগে এক কারণে ‘কাল্কি ২৮৯৮’-এর সিকুয়েল থেকেও বাদ পড়েন অভিনেত্রী। বিষয়টির পক্ষে-বিপক্ষে প্রবল বিতর্ক হলেও এতদিন চুপ ছিলেন অভিনেত্রী। অবশেষে ৮ ঘণ্টার শিফট নিয়ে মুখ খুললেন দীপিকা। সম্প্রতি সিএনবিসি-টিভি১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে দীপিকা বলেন, ‘ভারতীয় চলচ্চিত্রজগৎকে আমরা শিল্প বলি বটে, কিন্তু সত্যিকার অর্থে আমরা কখনও শিল্পের মতো কাজ করিনি।’ ‘পুরুষ তারকারা বহু বছর ধরেই ৮ ঘণ্টা কাজ করেন’ উল্লেখ করে দীপিকা আরও বলেন, ‘আমি যদি নারী বলে এই দাবি জেদ মনে হয়, তাহলে তাই হোক। কিন্তু এটা তো গোপন কিছু নয় যে ভারতীয় চলচ্চিত্র শিল্পে অনেক পুরুষ সুপারস্টার বছরের পর বছর ধরে দিনে ৮ ঘণ্টা কাজ করছেন। এটা নিয়ে কখনোই খবরের শিরোনাম হয়নি।’ তিনি আরও যোগ করেন, ‘আমি এখন কারও নাম নিতে চাই না, তবে সবাই জানেÑ অনেক পুরুষ অভিনেতা সোম থেকে শুক্রবার পর্যন্ত প্রতিদিন ৮ ঘণ্টা করে কাজ করেন, সাপ্তাহিক ছুটিতেও তারা কাজ করেন।’ দীপিকার মতে, ভারতীয় চলচ্চিত্র শিল্পকে শিল্প বলা হলেও এটি কখনোই সংগঠিতভাবে চলেনি। তার ভাষায়, ‘এই শিল্প খুবই বিশৃঙ্খল। সময় এসেছে এখানে কিছু নিয়মকানুন, পরিকল্পনা আর শৃঙ্খলা আনার।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা