× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুক্তির আগেই অনলাইনে ফাঁস ‘অ্যাভেটার টু’

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২২ ১২:০১ পিএম

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২২ ১৬:৩৪ পিএম

মুক্তির আগেই অনলাইনে ফাঁস ‘অ্যাভেটার টু’

বিশ্বের অন্যতম কাঙ্ক্ষিত সিনেমা ‌‘অ্যাভেটার টু’ মুক্তি পেয়েছে শুক্রবার (১৬ ডিসেম্বর)। জেমস ক্যামেরনের এই ছবিকে ঘিরে দর্শকদের প্রত্যাশার কোনো কমতি নেই। কবে মুক্তি পাবে ‘অ্যাভেটার দ্য ওয়ে অব ওায়টার’, তা নিয়ে এতদিন অনেক পোস্ট করছেন নেটিজেনরা। কিন্তু নতুন খবর বেরুল, ছবি মুক্তির আগেই নেট দুনিয়ায় ফাঁস হয়ে গেল ‘অ্যাভেটার টু’।

বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, ছবি মুক্তির আগেই অনলাইনে ফাঁস হয়ে গেছে জেমস ক্যামেরনের ছবি ‘অ্যাভেটার টু’। একাধিক অনলাইন মাধ্যমে ফাঁস হয়ে গেছে ছবিটি। শুধু তাই নয়, এই ছবি বিনামূল্যে ডাউনলোডও করা যাচ্ছে বলে খবর বেরিয়েছে। ‘অ্যাভেটার দ্য ওয়ে অব ওয়াটার’-এর অনলাইনে ফাঁসের খবরে হইচই পড়ে গেছে সোশ্যাল মিডিয়াজুড়ে। আশঙ্কা করা হচ্ছে, ব্যাপক প্রভাব পড়তে পারে ছবির ব্যবসায়।

এদিকে গত সপ্তাহে লন্ডনে ওয়ার্ল্ড প্রিমিয়ার হওয়ার পর সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে বিশ্বের সর্বোচ্চ আয়কারী সিনেমা ‘অ্যাভেটার’-এর সিক্যুয়েল ‘অ্যাভেটার : দ্য ওয়ে অব ওয়াটার’।

বিবিসি জানিয়েছে, সিনে সমালোচকদের রেটিংয়ে সিনেমাটি এক ও পাঁচ তারকার মধ্যে ওঠনামা করছে।

কারও কাছে মনে হয়েছে সিনেমাটি ‘চোখ ধাঁধানো’। কারও কাছে আবার ‘স্যাঁতসেঁতে’, অর্থাৎ উত্তাপহীন। কারও কারও মন্তব্য অনেক বেশি নির্দয়। একজন একে বলেছেন ‘ট্রিলিয়ন-ডলার স্ক্রিনসেভার’!

এম্পায়ারের লেখক নিক ডি সেমলিন অবশ্য ‘অ্যাভেটার : দ্য ওয়ে অব ওয়াটার’ দেখে উচ্ছ্বসিত। তার ভাষায়, সিনেমাটি ‘বিদ্যুৎ চমকের মতোই’ উপভোগ্য। সেজন্য তিনি রেটিং দিয়েছেন ৫-এ ৫।

‘ক্যামরেন তার প্রথম নির্মাণ থেকে বেরিয়ে বড় একটি লাফ দিয়েছেন। এটি কল্পনাপ্রসূত এবং এমন একটি স্বপ্নময় চলচ্চিত্র, যেখানে প্রায় প্রতি মুহূর্তে স্ক্রিনে অসম্ভব কিছু ঘটছে।’

অ্যাভেটার ২-এর দৈর্ঘ্য দাঁড়িয়েছে ৩ ঘণ্টা ১৫ মিনিটে। এর দৈর্ঘ্য নিয়েও প্রশ্ন উঠেছে।এর আগে ২০০৯ সালের ডিসেম্বরে মুক্তি পেয়েছিল ‘অভ্যাটার’-এর প্রথম পর্ব। সব রেকর্ড ভেঙে বিশ্বের সর্বোচ্চ আয়ের সিনেমা হিসেবে জায়গা করে নেয় এ সিনেমা।

ক্যামেরনের নিজের ভাষায়, তার ‘অ্যাভেটার : দ্য ওয়ে অব ওয়াটার’ আরও ‘আবেগময়’। কয়েকবার চিত্রনাট্যও বদল করেছেন তিনি।

কাল্পনিক গ্রহ প্যান্ডোরা বিহারে ক্যামেরন প্রযুক্তির ব্যবহার করেছেন আরও তীক্ষ্ণভাবে। সেই গ্রহের বাসিন্দা না’ভি ফের অস্তিত্ব সংকটের মুখোমুখি। এবারের পর্বে পানির নিচের দৃশ্য নির্মাণে যে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, তা সিনেমার জন্যই তৈরি করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা