× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আহানের বিপরীতে শর্বরী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫ ১১:২৪ এএম

আহানের বিপরীতে শর্বরী

বলিউডে নতুন ঝড় তুলেছেন নবাগত অভিনেতা আহান পান্ডে। তার প্রথম ছবি ‘সাইয়ারা’ মুক্তির পর থেকেই দর্শক-সমালোচকদের প্রশংসায় ভাসছেন তিনি। এক লাফে স্টারডমে পৌঁছে যাওয়া এই তরুণ অভিনেতাকে নিয়ে এখন তুমুল জল্পনা শোনা যাচ্ছে, বিখ্যাত নির্মাতা আলী আব্বাস জাফরের পরবর্তী সিনেমায় দেখা যেতে পারে আহান ও শর্বরীকে। যদিও এ নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবুও বলিউড অঙ্গনে শুরু হয়ে গেছে উত্তেজনার ঝড়।

ভারতীয় গণমাধ্যম পিঙ্ক ভিলা সূত্রে জানা যায়, আলী আব্বাস জাফরের নাম ঠিক না হওয়া সিনেমায় অভিনয় করবেন আহান পান্ডে। আর সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করবেন শর্বরী। এক দশক পর আহান পান্ডের মতো তারকা পেয়েছে ইন্ডাস্ট্রি। এ তথ্য উল্লেখ করে ভারতীয় গণমাধ্যমটিতে এক সূত্র বলেন, এটা বড় নির্মাতাদের মতো আলী আব্বাস জাফরের জন্য উত্তেজনাকর। যে সিনেমা দিয়ে রোমান্স-অ্যাকশন-এন্টারটেইনার তৈরি করতে চাইছেন। এক দশক পর, এমন কিছু নতুন মুখ ও নবাগত অভিনেতা এসেছেন; যাদের বক্স অফিসে গ্রহণযোগ্যতা রয়েছে। জানা যায়, ২০২৬ সালের মার্চ মাসে আলী আব্বাস জাফর সিনেমাটির দৃশ্যধারণের কাজ শুরু করবেন।

উল্লেখ্য, শর্বরী অভিনেত্রী হিসেবে পরিচিতি পেলেও নির্মাতা হিসেবে যাত্রা শুরু করেছিলেন। ‘পেয়ার কা পঞ্চনামা টু’, ‘বাজিরাও মাস্তানি’, ‘সনু কি টিটু কি সুইটি’-এর মতো আলোচিত সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেন এই অভিনেত্রী। ২০২১ সালে যশ রাজ ফিল্মসের ব্যানারে নির্মিত ‘বান্টি আউর বাবলি টু’ সিনেমা দিয়ে অভিনয়ে অভিষেক ঘটে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা