× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বুলিং বন্ধ চান সাফা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫ ১২:৩৫ পিএম

সাফা কবির

সাফা কবির

প্রযুক্তির যুগে অনুরাগীদের সঙ্গে যোগাযোগ রাখতে সামাজিক মাধ্যমে নিয়মিত সক্রিয় থাকেন তারকারা। কিন্তু অনেক সময় সেই প্লাটফর্মই হয়ে দাঁড়ায় হেনস্থা ও কটূক্তির মঞ্চ। সম্প্রতি ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ইয়াশ রোহানের একটি পোস্টকে ঘিরে সাইবার বুলিং শুরু হলে একে একে প্রতিক্রিয়া জানাতে থাকেন শোবিজ তারকারা।

এই ইস্যুতে এবার খোলামেলা বক্তব্য দিলেন অভিনেত্রী সাফা কবির। নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘তুমি এত আক্রমণাত্মক কেন হচ্ছো? কেন তুমি দিন দিন আরও বড় দানবে পরিণত হচ্ছো? তুমি এত নেতিবাচক কেন হচ্ছো? কখনও কি নিজেকে প্রশ্ন করো ঘুমাতে যাওয়ার আগে ‘আমি এমন কেন হচ্ছি? কারও খারাপ সময় বা খারাপ স্মৃতি তৈরি করে আমার কঠোর কথায় আমি কি আনন্দ পাচ্ছি?’ সাফার ভাষায়, ‘যদি এসব প্রশ্নের উত্তর নিজের কাছে না পাও, তবে আজ থেকেই ভাবা শুরু করো।’

এরপর তিনি বলেন, ‘এভাবে চলতে থাকলে তুমি কখনও একজন ভালো মানুষ হতে পারবে না। নিজের জন্য ভালো মানুষ হও, বিশ্বের জন্য নয়।’ পোস্টের শেষে তিনি সাইবার বুলিং বন্ধের আহ্বান জানিয়ে লেখেন, ‘সামাজিক মাধ্যমে মানুষকে বুলিং করা বন্ধ করুন।’ এদিকে বর্তমানে ওটিটি, টিভি ও ইউটিউব চ্যানেলের জন্য নিয়মিত কাজ করে যাচ্ছেন সাফা কবির।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা