× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাঈম-আইশার শেকড়ের গল্প

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫ ১২:৩৪ পিএম

নাঈম-আইশার শেকড়ের গল্প

প্রসূন রহমানের ‘শেকড়’ সিনেমার প্রিমিয়ার হবে কানাডার টরন্টোয় ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব সাউথ এশিয়া (ইফসা) চলচ্চিত্র উৎসবে। দেশের প্রেক্ষাগৃহে মুক্তির আগেই বিদেশে প্রিমিয়ার হতে যাচ্ছে সিনেমাটির। অভিবাসন, বাস্তুচ্যুতি, আত্মপরিচয়ের সংকট, অনুসন্ধানসহ জীবনের গল্প নিয়ে গত বছর সত্যজিৎ রায়ের জন্মদিনে এ সিনেমার ঘোষণা দিয়েছিলেন নির্মাতা।

প্রযোজনা প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দক্ষিণ এশিয়ার চলচ্চিত্র নিয়ে ৯ থেকে ১৯ অক্টোবর চলবে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব সাউথ এশিয়া। ১৮ অক্টোবর এই উৎসবে ‘শেকড়’ সিনেমার আন্তর্জাতিক প্রিমিয়ার হবে বলে জানা গেছে। প্রিমিয়ারে থাকবেন নির্মাতা। ‘শেকড়’ চলচ্চিত্রে উঠে এসেছে মানুষ ও মাটির চিরন্তন সম্পর্কের গল্প। জন্মভূমি থেকে বিচ্ছিন্ন হওয়ার পরও আবার সেই শিকড় খুঁজে ফেরার গল্প, পেছনে ফেলে আসা প্রিয় মানুষদের সঙ্গে আবার যোগাযোগ স্থাপনের প্রাণান্তকর চেষ্টার গল্প থাকছে এই সিনেমায়। এতে জুটি হয়ে অভিনয় করেছেন এফএস নাঈম ও আইশা খান। আরও আছেন দিলারা জামান, সমু চৌধুরী, সঙ্গীতা চৌধুরী, নাফিস আহমেদ, নাইরুজ সিফাত, রওনক রিপন, ফাতেমাতুজ জোহরা ইভা, শিশুশিল্পী মুনতাহা এমিলিয়াসহ অনেকে। সানাউল মোস্তফার উপন্যাস অবলম্বনে ‘শেকড়’ সিনেমার চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন প্রসূন রহমান। প্রযোজনা করেছে ইমেশন ক্রিয়েটর। শুটিং হয়েছে গাজীপুর, রাজশাহী ও কুষ্টিয়ায়। সংগীত পরিচালনা করেছেন রোকন ইমন। বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শনীর পর আগামী বছর রোজার ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন নির্মাতা।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা