× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সোলজার সিনেমার শুটিং শুরু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫ ১৪:৫২ পিএম

আপডেট : ০৬ অক্টোবর ২০২৫ ১৫:১৬ পিএম

সোলজার সিনেমার শুটিং শুরু

গতকাল রবিবার থেকে রাজধানী ঢাকাতে শুরু হয়েছে শাকিব খানের নতুন সিনেমা ‘সোলজার’-এর শুটিং। এটি নির্মাণ করতে যাচ্ছেন আড়াইশরও বেশি বিজ্ঞাপন নির্মাণ করে হাত পাকানো সাকিব ফাহাদ। এটি হতে যাচ্ছে তার প্রথম সিনেমা।

মাস কয়েক ধরেই সিনেমাটি নিয়ে নানা গুঞ্জন চলতে থাকলেও আনুষ্ঠানিকভাবে কেউই সিনেমাটি নিয়ে সেভাবে কিছু বলেননি। এবার এক গণমাধ্যমকে নির্মাতা সাকিব ফাহাদ বলেন, ‘অবশেষে আমরা আমাদের সিনেমাটির শুটিং শুরু করতে যাচ্ছি। দেশপ্রেম নিয়ে সিনেমার গল্প। নতুন বাংলাদেশকেই এই সিনেমাতেই উপস্থাপন করব। এখনকার মানুষের চিন্তা-চেতনা সবকিছুই থাকবে।’

সিনেমার শুটিং সেটের দৃশ্য

সিনেমাটিতে শাকিব খানকে কীভাবে উপস্থাপন করার পরিকল্পনা করছেন, এমন প্রশ্নে তিনি বলেন, ‘গত ৩-৪ বছরে শাকিব ভাইকে যে ধরনের চরিত্রে দেখা গেছে, এই ছবিতে তার চেয়েও ভিন্নভাবে উপস্থাপন করতে চাই। তিনি যেন এ দেশের সাধারণ মানুষকে রিপ্রেজেন্ট করতে পারেন সেভাবেই পরিকল্পনা করছি। সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষাগুলো যদি দেশের সবচেয়ে জনপ্রিয় নায়কের মাধ্যমে বলানো বা উপস্থাপন করা যায় তাহলে সেটা সাধারণ মানুষ নিজেদের সঙ্গে কানেক্ট করতে পারবেন। সিনেমাটি ড্রামা, রোমান্স ও অ্যাকশন বেইজড, গল্পের প্রয়োজনে এখানে সব ধরনের উপদানই পাওয়া যাবে বলে জানিয়েছেন সাকিব ফাহাদ। তিনি বলেন, ‘এখানে ড্রামা, রোমান্স, অ্যাকশন সবই আছে। গল্পের প্রয়োজনে এবং সিচুয়েশনে যখন যেটা দরকার আমরা সেটাই রাখার চেষ্টা করছি।’

এদিকে বহুদিন ধরেই গুঞ্জন চলছিল, ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা বড়পর্দায় আসছেন শাকিব খানের নায়িকা হয়ে। অবশেষে সেই গুঞ্জন সত্যি হলো। প্রযোজনা সূত্রে জানা গেছে, শুক্রবার শুটিং শুরুর আগে তারা দুজনই অংশ নিলেন লুক টেস্টে। সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন শাকিব খান। দেশে ফিরেই নতুন সিনেমা সোলজারের কাজে মনোযোগী হয়েছেন তিনি। ৫ অক্টোবর রাজধানী ঢাকায় সিনেমাটির প্রথম শট দিয়েছেন শাকিব খান নিজেই। এরপর ১৫ অক্টোবর থেকে শুটিংয়ে যোগ দেবেন তানজিন তিশা। এ ছবির মাধ্যমেই বড়পর্দায় অভিষেক হচ্ছে ছোটপর্দার জনপ্রিয় এই অভিনেত্রীর। একই সঙ্গে প্রথম বারের মতো শাকিব খানের সঙ্গে জুটি বাঁধছেন তিনি।

শুটিং শুরুর আগে শুক্রবার দিনভর ফটোশুটে অংশ নেন শাকিব খান ও তানজিন তিশা। জানা গেছে, বিকালে তিশার লুক শুট সম্পন্ন হয়েছে। এরপর শাকিব খানের অংশের শুট শেষ করে দুজনকে একসঙ্গে পোস্টারের শুটে দেখা যাবে। লাফিং এলিফ্যান্ট প্রযোজিত দেশপ্রেম ও অ্যাকশননির্ভর গল্পের এই ছবিতে শাকিব-তিশা ছাড়াও অভিনয় করছেন তারিক আনাম খান, এবিএম সুমন ও জান্নাতুল ফেরদৌস ঐশী।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা