× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হুমায়ূন আহমেদকে নিয়ে মায়ের প্রতিক্রিয়ায় যা বললেন নুহাশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫ ১৩:২০ পিএম

নূহাশ হুমায়ূন

নূহাশ হুমায়ূন

মায়ের পোস্ট ঘিরে সোশ্যাল মিডিয়ায় তুমুল বিতর্কের পর এবার নীরবতা ভাঙলেন নূহাশ হুমায়ূন। গুলতেকিন খানের ব্যক্তিগত স্মৃতিচারণমূলক লেখাকে ঘিরে একপক্ষ মায়ের প্রতি সহমর্মিতা জানালেও, অন্যপক্ষ অভিযোগ তোলে প্রয়াত হুমায়ূন আহমেদের স্মৃতি কলুষিত করার। এই দুইমুখী প্রতিক্রিয়ার ভেতর নূহাশ নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়েছেন ফেসবুকে, যা মুহূর্তেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় ফেসবুকে নূহাশ লেখেন, কোনো শিল্পী বা সৃষ্টিশীল মানুষকে তার কাজের জন্য ভালোবাসতে পারেন। একই সঙ্গে এটাও মানতে হবে যে, তার ব্যক্তিজীবনে ঝামেলা থাকতে পারে। বাস্তবতা হিসেবে দুটোই সত্য হতে পারে। মানুষ জটিল এবং ভুলপ্রবণ (আপনার প্রিয় উপন্যাসের চরিত্রগুলোর মতো)। কেউ কেউ কোটি মানুষকে আনন্দ দেয়, অথচ খুব কাছের কাউকে কষ্ট দেয়। তার মানে এই নয় যে, যে কষ্ট পেলো সে চুপ থাকবে। এমনকি এও হতে পারে না যে, যে মরে গেছে তাকে অসম্মান করা হবে। হুমায়ূন আহমেদের সঙ্গে সাংসারিক জীবনের একটি ঘটনা তুলে ধরে গত শুক্রবার ফেসবুকে একটি পোস্ট করেন গুলতেকিন খান। অল্প সময়ের মধ্যে ভাইরাল হয় তার সেই পোস্ট। অনেকেই তার পক্ষে অবস্থান নিয়ে হুমায়ূন আহমেদের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। আবার কেউ কেউ মৃত ব্যক্তিকে নিয়ে এ ধরনের লেখা প্রকাশের জন্য ভর্ৎসনা করেছেন। দুই ধরনের প্রতিক্রিয়াই আহত করেছে তাদের ছেলে নূহাশকে।

নূহাশ তার বাবার মতো চলচ্চিত্র নির্মাতা হিসেবে ক্যারিয়ার গড়ার পথে এগিয়ে যাচ্ছেন। সম্প্রতি হরর, অতিপ্রাকৃত, ফ্যান্টাসি ঘরানার সিনেমা নিয়ে কানাডার ফ্যান্টাজিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছেন এই তরুণ নির্মাতা। তার ভৌতিক ঘরানার সিনেমা ‘২ষ’ এ উৎসবে দেখানো হয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা