× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রহস্যময় বার্তা দিলেন জিৎ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫ ১০:৫৯ এএম

রহস্যময় বার্তা দিলেন জিৎ

দুর্গাপূজায় কলকাতার চলচ্চিত্র অঙ্গন এবার যেন সিনেমার পর্দার বাইরেও রোমাঞ্চকর এক যুদ্ধক্ষেত্র। বিগ বাজেটের চার ছবিকে ঘিরে তীব্র প্রতিদ্বন্দ্বিতা, হল দখলের লড়াই আর দর্শক-সমালোচকের বিতর্কে এরই মধ্যে উত্তাল ইন্ডাস্ট্রি।

এই উত্তাল অবস্থার মধ্যেই এক রহস্যময় পোস্টের মাধ্যমে নতুন করে আলোচনার কেন্দ্রে টালিউড সুপারস্টার জিৎ। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, যখন টালিপাড়ায় ছবি মুক্তির ডামাডোল চলছে, ঠিক তখনই অভিনেতা জিৎ নিজের ‘এক্স’ হ্যান্ডেলে একটি সংক্ষিপ্ত বার্তা দেন। তিনি লেখেন, ‘আমাদের উচিত আমাদের পেশার সম্মান এবং চলচ্চিত্র শিল্পের মর্যাদার প্রতি সচেতন এবং সতর্ক থাকা।’ মাত্র দুটি লাইনের এই বার্তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং শুরু হয় তীব্র জল্পনা। অনেকের মতে, বাংলা ছবির এই লাগামহীন রেষারেষি থামাতে জিৎ ইন্ডাস্ট্রির প্রতি এক প্রকার ‘সতর্কবার্তা’ দিয়েছেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা