× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মৌকে দেখে পালিয়েছিলেন পরী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫ ১০:৫৮ এএম

মৌকে দেখে পালিয়েছিলেন পরী

চিত্রনায়িকা পরীমনি নিজের জীবনের এক অজানা অধ্যায়ের কথা প্রথমবারের মতো শোনালেন। জানালেন, ছোটবেলায় নাচ শেখার জন্য ভর্তি হয়েছিলেন একটি স্কুলে। কিন্তু সেখানে গুণী নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌকে সামনে থেকে দেখে এতটাই অভিভূত হয়েছিলেন যে, ভয়ে কিংবা লজ্জায় পালিয়ে যান এবং আর কোনোদিন ওই স্কুলে ফিরে যাননি।

এই অজানা গল্প উঠে এসেছে মাছরাঙা টেলিভিশনের পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় তৈরি এই বিশেষ আড্ডাটি প্রচার হবে শনিবার রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ। প্রায় ১০০ মিনিটের এই পর্বে আলোচনায় এসেছে পরীর ব্যক্তিগত জীবনের নানা না-বলা কথা।

পডকাস্টে পরীমনি বলেন, ‘এখন আমি অনেক ভেবে চিন্তে কাজ করি, যেটা আগে করতাম না।’ সন্তানদের জন্যই তার জীবনে এসেছে এই পরিবর্তন। আগে কোনো সঞ্চয়ের অভ্যাস না থাকলেও এখন নিয়মিত সঞ্চয় করছেন দুই সন্তান পুণ্য ও প্রিয়মের ভবিষ্যতের কথা ভেবে।

আড্ডায় মজার ছলেই নায়িকা বলেন, ‘আমি এখন পুণ্য ও প্রিয়মের মা। তবে আরও ৯৮টি বাচ্চার মা হতে চাই। মোট ১০০ বাচ্চার মা হয়ে ওদের দেখাশোনা করতে চাই।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা