× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পূজায় কে কোথায়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫ ১১:৫৮ এএম

পূজায় কে কোথায়

পূজা এলেই বিদ্যা সিনহা মিমের মনটা রাজশাহীতে গ্রামের বাড়ি ছুটে যায়। কিন্তু আপাতত ঢাকাতেই ঘুরছেন মিম। মিম বলেন, ‘দৌড়ের ওপর আছি। বিভিন্ন মণ্ডপে যাচ্ছি। এ সময় মা-বাবা রাজশাহী চলে যান। আজ (বুধবার) পরিবারের সঙ্গে সময় কাটাতে রাজশাহী যাব। পরে আবার যেতে হবে শ্বশুরবাড়ি কুমিল্লায়। উৎসবমুখর পরিবেশে ঘুরতে ঘুরতেই সময়টা কেটে যাবে। বছরজুড়ে এ সময়ের জন্য সবাই অপেক্ষা থাকে।’

মিম জানান, পূজার ছোটাছুটি শেষে সময় কাটাতে দেশের বাইরেও যাবেন। এ দিকে গায়িকা সিঁথি সাহা বলেন, ‘এটা আলাদা একটা আনন্দ। আমাদের বাড়িতেই সবাই আসে পূজা দিতে। সবার সঙ্গে দেখা হয়। নাচ-গানে দারুণ সময় কাটে। আত্মীয়স্বজন, দর্শক আসেন। কখনও খালি গলায় করতে হচ্ছে গান। অনেক গরম, তারপরও সব মিলিয়ে মেয়ে, পাড়া-প্রতিবেশী সবাইকে নিয়ে সময়টা দারুণ উপভোগ করি।’ তিনি জানান, বুধবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে তার গানের শো ছিল। ঢাকায় এসে গান গেয়ে আবার গ্রামের বাড়ি সিরাজগঞ্জে ফিরে যাবেন। এ ছাড়া নৃত্যশিল্পী পূজা সেনগুপ্ত ঢাকাতেই প্রিয়জনদের সঙ্গে পূজার সময় কাটান। এবার ঢাকার বড় মন্দিরগুলো ঘুরে দেখার চেষ্টা করছেন।

শৈশব থেকে সব সময়ই খুলনায় নিজের এলাকায় পূজা করেছেন মন্দিরা চক্রবর্তী। তিনি জানান, ব্যস্ততার কারণে এবারই প্রথম ঢাকাতে পূজা করতে হচ্ছে। ঘুরছেন বিভিন্ন মণ্ডপে। তিনি বলেন, ‘আগে ঢাকা থেকে অনেকে খুলনায় ছুটে যেত। এবার পরিবারের সবাই ঢাকাতে। কিন্তু খুলনাকে ভীষণ মিস করছি।’ 

অভিনেতা মনোজ প্রামাণিক বুসান এশিয়ান ফিল্ম স্কুলের বৃত্তি নিয়ে এখন দক্ষিণ কোরিয়ায় আছেন । তিনি বললেন, ‘কোর্স শেষ হতে আরও এক মাস লাগবে। পূজাতে তাই দেশে থাকতে পারছি না। আমার আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, ভক্ত-অনুসারী সবাইকে খুব মিস করছি।’ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গতকাল বুধবার সন্ধ্যায় সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে ‘শারদীয় সাংস্কৃতিক উৎসব ২০২৫’ আয়োজন ছিল সংস্কৃতি মন্ত্রণালয়। এ আয়োজনে পূজার গান গেয়েছেন ঋতুরাজ বৈদ্য। তিনি জানান, দশমীর দিন সকালে বনানী পূজামণ্ডপে যাওয়ার পরিকল্পনা রয়েছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা