× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জয়ার দারুণ সময়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫ ১১:৫৪ এএম

আপডেট : ০২ অক্টোবর ২০২৫ ১১:৫৫ এএম

জয়ার দারুণ সময়

অভিনেত্রী জয়া আহসান কলকাতায় পূজা পরিক্রমা শেষে নবমীর সকালে ফিরলেন ঢাকার পথে।

কলকাতায় তার পূজা কেমন কাটল সে বিষয়ে ভারতীয় গণমাধ্যমকে জয়া বলেন, ‘দারুণ লাগছে। রাত জেগে ঠাকুর দেখা, ভোগ খাওয়া, বন্ধুদের সঙ্গে আড্ডাÑ সবই হয়েছে। সঙ্গে আবার পূজা পরিক্রমাও ছিল। দুদেশের পূজার মধ্যে পার্থক্য নিয়েও মুখ খুলেছেন তিনি। জয়ার কথায়, ‘হ্যাঁ, সে তো একটু আছেই। বাংলাদেশেও বড় করে পূজা হয়। খাওয়া-দাওয়ার বিষয়ও আছে। তবে কলকাতার মতো নয়। কলকাতার পূজার ব্যাপারটাই আলাদা।’

তবে কলকাতার প্রতি গভীর টান থাকলেও দেশের টানেই তার এই তড়িঘড়ি ফেরা। দুদেশের পূজা নিয়েই সমান আবেগ রয়েছে তার। সেই কারণে নবমীর সকাল থেকে অভিনেত্রী দেশের বাড়িতে। প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে জয়া আহসান যে কম্পাউন্ডে থাকেন, সেখানে বেশ ঘটা করে দুর্গাপূজা হয়। বিশাল মণ্ডপ তৈরি হয়, প্রতিমা দেখতে প্রচুর মানুষ ভিড় করেন। জয়া জানান, সেই মণ্ডপে যোগ দিতেই কলকাতা থেকে দ্রুত দেশে ফেরা।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা