× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শীর্ষে রক্তবীজ ২

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫ ১২:৫০ পিএম

শীর্ষে রক্তবীজ ২

দুর্গাপূজা ঘিরে টালিউডের সিনেমা হলগুলোতে দর্শকের উপচে পড়া ভিড়। একের পর এক নতুন ছবির প্রদর্শনী চলছে, আর ভক্তদের মধ্যে তৈরি হচ্ছে দারুণ উন্মাদনা। এ বছরের অন্যতম আলোচিত মুক্তি হলো ‘রক্তবীজ ২’, যা ২৫ সেপ্টেম্বর বড়পর্দায় দর্শকের সামনে হাজির হয়েছে। মুক্তির পর থেকেই সিনেমাটি ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। অ্যাকশন-থ্রিলার ধাঁচের এই ছবির শো তুলনামূলকভাবে কম হলেও দর্শকের উচ্ছ্বাসে সেটি কোনো প্রভাব ফেলেনি।

প্রথম দুদিনেই সিনেমাটি দুর্দান্ত সাড়া ফেলে দিয়েছে। মুক্তির দ্বিতীয় দিনে সকাল ১০টার মধ্যেই ৩৫টির বেশি শো হাউসফুল হয়ে যায়। তৃতীয় দিনে সেই সংখ্যা আরও বাড়বে বলেই মনে করছেন হল মালিকরা। অন্যদিকে পূজার মৌসুমে শোয়ের দৌড়ে এগিয়ে আছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ছবি। তবুও বক্স অফিসে দাপট দেখিয়ে এগোচ্ছে ‘রক্তবীজ ২’।

প্রতিদ্বন্দ্বী ছবি ‘রঘু ডাকাত’ শো বেশি পেলেও কনটেন্ট ও দর্শকপ্রিয়তায় এগিয়ে রয়েছে ‘রক্তবীজ ২’। দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া নির্মাতাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে।

এবারের ছবির গল্পে বিশেষভাবে ফুটে উঠবে প্রণব মুখোপাধ্যায়ের বাংলাদেশ সফরের কিছু অজানা দিক। জানা গেছে, নড়াইলের ভদ্রবিলা চাঁচড়া গ্রামের ঘোষবাড়িতে অবস্থিত রাধা-গোবিন্দ মন্দির, পুকুরপাড় আর পুরনো দালানবাড়ির আবহে নির্মিত হয়েছে বেশকিছু দৃশ্য। বলা হয়, প্রণব মুখোপাধ্যায়ের স্ত্রী শুভ্রাদেবী তার শৈশবের পাঁচটি বছর এই পরিবেশেই কাটিয়েছিলেন। সেই সময়ের ঝলকই এবার দেখা যাবে ‘রক্তবীজ ২’-এ, যা ছবিকে দিয়েছে নতুন মাত্রা। ভিক্টর ব্যানার্জিকে দেখা যাবে সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির চরিত্রে। পুলিশ কর্মকর্তা হয়েছেন আবীর চট্টোপাধ্যায় এবং মিমি চক্রবর্তী; পাত্রপাত্রীদের তালিকায় যুক্ত হয়েছেন অঙ্কুশ হাজরা ও কৌশানী মুখোপাধ্যায়। সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন ‘ব্যান্ডিট কুইন’ সিনেমাখ্যাত সীমা বিশ্বাস।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা