× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিউইয়র্কে পারফর্ম করবে অ্যাশেজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫ ১২:৪৭ পিএম

নিউইয়র্কে পারফর্ম করবে অ্যাশেজ

প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের কুইন্স থিয়েটারে পারফর্ম করতে যাচ্ছে বাংলাদেশের ব্যান্ড অ্যাশেজ। আগামী ৫ অক্টোবর নিউইয়র্কের ঐতিহাসিক এ ভেন্যুতে পারফর্ম করবে তারা। এ কনসার্ট দিয়েই শেষ হবে ব্যান্ডটির এবারের উত্তর আমেরিকা সফর। জুলাইয়ে কানাডার পাঁচটি শহরে পারফর্ম করেছে অ্যাশেজ।

ব্যান্ডের ভোকাল জুনায়েদ ইভান গণমাধ্যমকে বলেন, ‘এ ভেন্যুর কথা অনেক শুনেছি, এবার নিজেরা পারফর্ম করব বলে রোমাঞ্চিত। তা-ও আমাদের একক শো। যুক্তরাষ্ট্রে আমাদের আরও কয়েকটি কনসার্টের কথা থাকলেও আপাতত সেগুলো করছি না। শুধু এই একটি কনসার্ট করেই আমাদের এবারের ট্যুর শেষ হবে।’ ৩ অক্টোবর যুক্তরাষ্ট্রের বিমান ধরবে অ্যাশেজ। শো শেষে ৯ অক্টোবর তাদের দেশে ফেরার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রে ব্যান্ডটির এটি দ্বিতীয় সফর। গত বছর প্রথমবার দেশটিতে পারফর্ম করেছে অ্যাশেজ। এ ছাড়া ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস ও ভারতে একাধিক কনসার্টে পারফর্ম করেছে তারা।

চলতি বছরের শেষে নতুন অ্যালবাম আনতে যাচ্ছে অ্যাশেজ। ১০ গান দিয়ে সাজানো অ্যালবামটির শিরোনাম বিভ্রম। ইতোমধ্যে বেশ কয়েকটি গান তৈরিও হয়ে গেছে। অ্যাশেজ ব্যান্ডের বর্তমান লাইনআপÑ জুনায়েদ ইভান (ভোকাল), সুলতান রাফসান খান (গিটার), ওয়াহিদ উজ জামান (বেজ গিটার), আদনান বিন জামান (কি-বোর্ড), তৌফিক আহমেদ বিজয় (ড্রামস)।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা