× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিজয় দিবসে বিটিভির বিশেষ অনুষ্ঠানমালা

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২২ ১৬:২৭ পিএম

বিজয় দিবসে বিটিভির বিশেষ অনুষ্ঠানমালা

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। আমাদের স্বাধীনতা সংগ্রামের সবচেয়ে গৌরবের দিন। ১৯৭১ সালের এই দিনে চূড়ান্ত বিজয়ের মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে অভ্যুদয় ঘটে বাঙালির স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ। বিজয়ের অনুভূতি সবসময়ই আনন্দের। বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠানমালা সেজেছে বিশেষ আয়োজনে।

এক মেইল বার্তায় বিটিভির অনুষ্ঠান বিভাগ জানায়, স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠান ‘কবি কণ্ঠে বিজয়ের কবিতা’ প্রচার হবে সকাল ৮টা ১৫ মিনিটে। জাতীয় প্যারেড স্কয়ারে সম্মিলিত বাহিনীর কুচকাওয়াজ ও রাষ্ট্রপতি কর্তৃক সালাম গ্রহণ অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হবে সকাল ৯টা ৫০ মিনিটে। দুপুর ১২টা ১৫ মিনিটে প্রচারিত হবে শিশুতোষ অনুষ্ঠান ‘ বিজয়ের দেশে ডানা মেলি’। দুপুর ১টা ০৫ মিনিটে রয়েছে আবৃত্তি অনুষ্ঠান ‘বিজয়ের পঙতিমালা’। ১টা ৫৫ মিনিটে প্রচার হবে ‘জেলায় জেলায় বধ্যভূমি’।

দুপুর আড়াইটায় থাকছে আবৃত্তি অনুষ্ঠান ‘জয় বাঙালির জয় বাংলার’। ৩টা ১০ মিনিটে থাকছে নৃত্যানুষ্ঠান ‘স্বদেশের স্মারক’। বিকেল ৪টায় সংগীতানুষ্ঠান ‘বিজয় থেকে বিজয়ে’। ৪টা ৫০ মিনিটে ‘রণাঙ্গনের চিঠি’। ৫ টা ১০ মিনিটে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান নিয়ে সংগীতানুষ্ঠান ‘রণাঙ্গনের সংগীত’।

৬টা ২০ মিনিটে থাকছে স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠান ‘লাল সবুজের পদাবলি’। সন্ধ্যা ৭টায় প্রচারিত হবে আলেখ্যানুষ্ঠান ‘আজ রুখবে তাদের কারা’। সাড়ে আটটায় থাকছে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ‘স্বাধীনতার মহাকাব্য’। নাটক ‘সত্যি কথা বলছি’ প্রচার হবে রাত ৯টায়। রাত ১০টা ২০ মিনিটে থাকছে বিশেষ আলোচনা অনুষ্ঠান। রাত ১১টায় প্রচার হবে বিশিষ্ঠজনদের নিয়ে অনুষ্ঠান ‘বিজয়ের কথা’।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা