× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘কাভি খুশি কাভি গম’ ছবির ২১ বছর, করণ জানালেন অজানা কথা

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২২ ১৫:৫৭ পিএম

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২ ১৬:৪২ পিএম

‘কাভি খুশি কাভি গম’ ছবির ২১ বছর, করণ জানালেন অজানা কথা

করণ জোহর পরিচালিত ‘কাভি খুশি কাভি গম’ সিনেমাটি নব্বইয়ের দশকের অন্যতম আলোচিত বলিউড সিনেমা। এখনও সিনেমার সংলাপ কিংবা গানগুলো দর্শকের মনে গেঁথে রয়েছে। সিনেমাটি সেসময় হয়েছিল ব্লকবাস্টার হিট। আর হবে নাই বা কেন? তখনকার সময়ের বলিউডের সমস্ত অভিনেতাই যে এ ছবিতে ছিলেন। অমিতাভ বচ্চন থেকে শুরু করে শাহরুখ খান, হৃতিক থেকে কাজল, কারিনা, কে ছিলেন না? অমিতাভের সেই কড়া শাসন, শাহরুখ-কাজলের প্রেম, হৃতিক-কারিনার ফ্যাশন মুগ্ধ করেছিল সবাইকেই, বক্স অফিসেও দারুণ সাড়া পেয়েছিল ছবিটি। প্রতিটি সিনেমা হলের বাইরের পোস্টারে অভিনেতাদের গলায় মালা ঝোলার দৃশ্য আজও চোখে ভাসে। আর সেই ছবি কি না দেখতে দেখতে ২১ বছর পার করে ফেলল!

নব্বইয়ের দশকের অন্যতম বড় কাস্টিং দেখা গিয়েছিল এ ছবিতে। অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, কাজল, শাহরুখ খান, হৃতিক রোশন, রানী মুখোপাধ্যায় প্রমুখকে দেখা গিয়েছিল এ ছবিতে। এ ছবির ট্যাগলাইন ছিল, ‘এ ছবি বাবা-মাকে ভালোবাসার গল্প বলে’।

কাভি খুশি কাভি গম ছবিটি ১৪ ডিসেম্বর ২১ বছর পূর্ণ করায় স্মৃতিচারণা করতে দেখা গেল করণ জোহরকে। তিনি ইনস্টাগ্রামে এ ছবির ক্যামেরার পেছনের দৃশ্য শেয়ার করলেন একটি ভিডিওর মাধ্যমে। সাদাকালোয় উঠে এলো কেন এ ছবি করণের এতটা কাছের। এই ৫০ বছর বয়সি নির্মাতা ভিডিওর ক্যাপশনে লেখেন, ‘কোনো ভাষা দিয়েই এ ছবির কথা বর্ণনা করা যাবে না। এত ভালো ভালো অভিনেতাকে পরিচালনা করতে পেরে আমি ধন্য হয়ে গিয়েছিলাম। আর এ ছবিতে যারা কাজ করেছিলেন তারা কিছুদিনের মধ্যে সত্যি পরিবার হয়ে উঠেছিলেন। ২১ বছর পরও এ ছবির গান, ডায়ালগ, ফ্যাশন সবটাই আমায় আবেগতাড়িত করে তুলছে। এ পরিবারের মধ্য দিয়ে সমস্ত পরিবারের গল্প ধরা পড়েছিল। কাভি খুশি কাভি গম তখনও যা ছিল আজও তা-ই আছে। হবে নাই বা কেন, এটা তো আমাদের পরিবারকে ভালোবাসার বিষয়।’

এদিকে করণ জোহর খুব শিগগিরই তার নতুন ছবি ‘রকি অর রানী কি প্রেম কাহানি’ নিয়ে ফিরতে চলেছেন বড়পর্দায়। আগামী বছরের ২৮ এপ্রিল মুক্তি পেতে চলেছে ছবিটি। মুখ্য ভূমিকায় আলিয়া ভাট, রণবীর সিং, জয়া বচ্চন, ধর্মেন্দ্র প্রমুখকে দেখা যাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা