× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভবিষ্যৎ নিয়ে ভয় মেহজাবীনের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১২:৪৯ পিএম

মেহজাবীন চৌধুরী

মেহজাবীন চৌধুরী

ছোটপর্দা থেকে বড়পর্দায় ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি খোলামেলা কথা বলেন ব্যক্তিগত জীবন, ভবিষ্যৎ পরিকল্পনা ও ক্যারিয়ার নিয়ে।

ভবিষ্যৎ নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করতে তিনি ভীত। এমন মন্তব্য করে মেহজাবীন বলেন, ‘আমি বেশি বেশি কথা বলব, অনেক কিছু বলব, এই করে ফেলেছি, ওই করে ফেলেছি, এটা করব- এগুলো সব পরিকল্পনা এবং ফিউচার। আজ এখান থেকে বের হয়ে আমি রাস্তাতেই মারা যেতে পারি। আমরা জানি না আসলে কী হবে। তো অনেক লম্বা বা অনেক দূরের চিন্তা-ভাবনা আসলে আমি করতে অনেক ভয় পাই এবং করতে চাইও না।’

অভিনেত্রী বিশ্বাস করেন, একজন শিল্পীর প্রকৃত পরিচয় তার কাজই তুলে ধরে। তিনি বলেন, ‘কতটুকু ভালো করেছি, না করেছিÑ এগুলো একেবারেই আলাদা আলোচনা। কিন্তু আমার কাজই কথা বলুক।’ তবে বড়পর্দায় কাজ নিয়ে তার আগ্রহ প্রবল। মেহজাবীন জানান, ‘সিনেমা যেহেতু শুরু করেছি, সামনেও সিনেমা করব। যদি ভালো গল্প থাকে, আমার চরিত্র ভালো লাগেÑ আমি তো কাজ করতেই চাই।’

নতুন কাজের ঘোষণা না দেওয়ার বিষয়ে দর্শকদের ক্ষোভের কথাও স্বীকার করেছেন অভিনেত্রী। তিনি জানান, আপনারা মাঝে মাঝে মন খারাপ করেন, ‘মেহজাবীন কিছু বলছেন না, আর্টিস্টরা এখন সবকিছু লুকায়।’ কিন্তু ব্যাপারটা তা না। আসলে এর পেছনে রয়েছে কনট্রাকচুয়াল বাইন্ডিংস। যেকোনো কাজে অনবোর্ড হলেই সবার আগে প্রযোজনা সংস্থা একটি স্বাক্ষর নেয়, যেখানে শর্ত থাকে প্রোডাকশন হাউজই প্রথম ঘোষণার কাজটি করবে। তারা একটি সুনির্দিষ্ট স্ট্র্যাটেজি সেট করে কবে কী বলতে হবে, কবে কী রিলিজ হবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা