× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তৈরি হবে ‘৯৬’-এর সিক্যুয়েল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১২:৪৮ পিএম

তৈরি হবে ‘৯৬’-এর সিক্যুয়েল

সিক্যুয়েলের প্রস্তুতি নিচ্ছেন তামিল নির্মাতা সি প্রেম কুমার। তার প্রথম সিনেমা ‘৯৬’ ব্যাপক আলোড়ন তৈরি করেছিল ২০১৮ সালে। সাত বছর পর সিনেমাটির দ্বিতীয় পর্ব নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন প্রেম কুমার। এরই মধ্যে চিত্রনাট্য লেখার কাজ শেষ হয়েছে। তবে ৯৬-এর দ্বিতীয় পর্ব তৈরির জন্য তার একটাই শর্ত- মূল সিনেমার অভিনয়শিল্পী বিজয় সেতুপতি ও তৃষাকে পেলেই সিনেমাটি করবেন।

৯৬ সিনেমায় দেখানো হয়েছিল রাম নামের এক ট্রাভেল ফটোগ্রাফারের গল্প। অনেক বছর পর তার স্কুলের বন্ধুরা পুনর্মিলনের আয়োজন করে। সেখানে রামের দেখা হয় জানুর সঙ্গে। স্কুলজীবনে জানুকে ভালোবাসত রাম। তাদের প্রেম পরিণতি না পেলেও জানুকে কখনও ভুলতে পারেনি রাম। তাদের আলাপচারিতার সূত্র ধরে উঠে আসে স্কুলজীবনের গল্প, তাদের বিচ্ছিন্নতার গল্প। রাম ও জানুর সরল প্রেম, বাস্তবঘেঁষা দৃশ্যায়ন, স্মৃতিজাগানিয়া অনুভূতি আর অনেকটা বছর পেরিয়েও পরস্পরের প্রতি তীব্র আকর্ষণের কারণে দর্শক মুগ্ধ হয়ে উপভোগ করেছিল ৯৬ সিনেমাটি। নির্মাতা প্রেম কুমার জানিয়েছেন, ৯৬-এর গল্প যেখানে শেষ হয়েছিল, তার ১০ বছর পরের ঘটনা নিয়ে লেখা হয়েছে দ্বিতীয় পর্বের চিত্রনাট্য। অনেক দিন ধরেই এ সিনেমার সিক্যুয়েলের দাবি ছিল দর্শকদের। দ্বিতীয় পর্বে গল্প কী হবে, সেটা ভেবেই অনেকটা সময় কেটেছে পরিচালক প্রেম কুমারের। চিত্রনাট্য লেখা শেষ করে আত্মবিশ্বাস বেড়ে গেছে তার। নির্মাতা জানিয়েছেন, প্রথমটির চেয়ে দ্বিতীয় পর্বের গল্প আরও ভালো হয়েছে। এমনকি এটিকে নিজের সেরা লেখা বলে মনে হয়েছে তার।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা