× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আর ‘সুপারম্যান’ হবেন না হেনরি ক্যাভিল

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২২ ১৪:৫৮ পিএম

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২ ১৫:১১ পিএম

আর ‘সুপারম্যান’ হবেন না হেনরি ক্যাভিল

বিশ্বের অন্যতম জনপ্রিয় সিনেমা ‘সুপারম্যান’-এ আর দেখা যাবে না হেনরি ক্যাভিলকে। অথচ এতদিন সুপারম্যানের কথা ভাবলেই প্রথম যে তার চেহারা সবার মাথায় আসে। গার্ডিয়ান অব দ্য গ্যালিক্সি ও ডিসি কমিকসের নতুন সহ-পরিচালক জেমস গান সম্প্রতি বিষয়টি নিশ্চিত করেছেন। হেনরি ক্যাভিলের সুপারম্যানের পদ থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করার কয়েক মুহূর্ত পর এক বিবৃতিতে তিনি বলেন, ‘কেপ পরার আমার সময় কেটে গেছে।’

এ ঘটনায় বেশ অবাক হয়েছেন হেনরি ক্যাভিল-ভক্তরা। কারণ কিছুদিন আগে হেনরি নিজেই সুপারম্যানে অভিনয় করার কথা জানিয়েছিলেন। তবে বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, জেমস গান ও পিটার সাফরান ম্যান অব স্টিল-২-এর শুটিং বন্ধ করার পরিকল্পনা করছেন। ওয়ার্নার ব্রাদার্স ও ডিসির ব্ল্যাক অ্যাডাম ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয়ের পর ৩৯ বছর বয়সি হেনরি সম্প্রতি সুপারম্যানের চরিত্রে ফিরে আসার ঘোষণা দিয়েছিলেন। নিজের পোস্টে তিনি লিখেছেন যার অনুবাদ কিছুটা এ রকম, ‘অক্টোবরে আমার ফেরার কথা ঘোষণা করার পর এ খবরটি সহজ নয়, তবে এটাই জীবন। আমি সেটাকে সম্মান করি। জেমস আর পিটারের তৈরি করার মতো একটা ইউনিভার্স আছে। আমি তাদের এবং নতুন ইউনিভার্সের সঙ্গে যুক্ত সবাইকে শুভকামনা জানাই। আমরা একটু শোক করতে পারি, কিন্তু তারপরে আমাদের অবশ্যই মনে রাখতে হবে... সুপারম্যান এখনও কাছাকাছি আছেন।’

এদিকে এক বিবৃতিতে জেমস গান জানিয়েছেন, সুপারম্যানের গল্পে পরিবর্তন আসছে। এবার হেনরির তারুণ্যের সময়কে প্রাধান্য দিয়ে গল্প তৈরি হচ্ছে। তাই এমন সিদ্ধান্ত নিতে হয়েছে।  তবে এ ঘটনায় যে ভক্তরা খুশি হতে পারেননি, তা হেনরি ক্যাভিলের কমেন্ট বক্সে চোখ রাখলেই বোঝা যায়। অনেকেই এ ঘটনায় হতাশা প্রকাশ করেছেন। তাই এখন সুপারম্যান ফ্র্যাঞ্জাইজির জন্য বিশাল চ্যালেঞ্জ ভক্তদের মন ভরানো। আর সেটি যে দুর্দান্ত সিনেমা বানিয়েই করতে হবে, তা বলাই বাহুল্য।

‘ম্যান অব স্টিল-২’ এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। খুব শিগগিরই সিনেমাটির কাজ শুরু করতে যাচ্ছেন নির্মাতারা। এটি ২০২৪-২৫ সালের দিকে মুক্তি পেতে পারে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা