× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পূজায় সুকান্তর আবৃত্তি অ্যালবাম শারদীয়া

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৯:২৩ পিএম

পূজায় সুকান্তর আবৃত্তি অ্যালবাম শারদীয়া

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেশের বৃহৎ অনলাইন মিউজিক প্লাটফরম প্রোটিউনের পরিবেশনায় এসেছে নন্দিত আবৃত্তিশিল্পী সুকান্ত গুপ্ত’র পঞ্চদশ আবৃত্তি অ্যালবাম ‘শারদীয়া’। বিশেষ এই অ্যালবামে ঠাঁই পেয়েছে শুভ দাশগুপ্ত, সুবোধ সরকার, সুকান্ত গুপ্ত, গায়ত্রী রায়ের কবিতার আবৃত্তি। কথা ও কবিতায় সুকান্ত নিবেদিত অ্যালবামটিতে পূজা নিয়ে সমসাময়িক ভাবনা ফুটে উঠেছে।

সুকান্ত গুপ্ত বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারের নিয়মিত আবৃত্তিশিল্পী। আবৃত্তিকে গণমানুষের কাছে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন। বাংলাদেশ বেতারের সংবাদ পাঠক হিসেবেও নিয়োজিত আছেন। ইতোমধ্যে দেশ এবং দেশের বাইরে আবৃত্তি পরিবেশনার মাধ্যমে নন্দিত হয়েছেন সুকান্ত।  সাংগঠনিক আবৃত্তিচর্চায় উল্লেখযোগ্য কাজ করে যাচ্ছেন তিনি। 

তার উল্লেখযোগ্য আবৃত্তি অ্যালবামের মধ্যে রয়েছেÑ রবীন্দ্রনাথ ঠাকুরের চিঠিপত্র নিয়ে আবৃত্তি অ্যালবাম ছিন্নপত্র, সুনির্বাচিত প্রেমের কবিতা নিয়ে জল হাওয়ার লেখা, বিপ্লবী কবি পাবলো নেরুদার নির্বাচিত কবিতা নিয়ে আবৃত্তি অ্যালবাম তোমার ছায়া খুঁজে ফিরি, বিশ শতকের বিশ্বকবিদের কবিতা নিয়ে আবৃত্তি অ্যালবাম দীর্ঘ রাতের কথকতা, প্রকৃতির কবি জীবনানন্দ দাশের অগ্রন্থিত কবিতা নিয়ে রাত্রি অনিমেষ, স্নিগ্ধ বর্ষার নির্বাচিত কবিতার আবৃত্তি অ্যালবাম মেঘ বলেছে বৃষ্টি হবে, কবিতায় নজরুল কাব্যগীতির ধ্রুপদী আপন পিয়াসী, রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর নির্বাচিত প্রেমের কবিতা নিয়ে আমি সেই অভিমানসহ বেশ কিছু আবৃত্তি অ্যালবাম। 

বিশেষ আবৃত্তি অ্যালবাম শারদীয়া প্রোটিউনসহ বিভিন্ন অনলাইন পোর্টাল, ইউটিউব চ্যানেল পাওয়া যাচ্ছে। আবৃত্তি  অ্যালবামটি বিষয়ে প্রোটিউনের সত্বাধিকারী প্রসেনজিৎ ওঝা বলেন, ‘বিগত সময় পূজায় বিভিন্ন ধরনের প্রকাশনা, মিউজিক ভিডিও, সিডি অডিও অ্যালবাম বের হতো কিন্তু সময়ের ব্যবধানে তা হারিয়ে যাচ্ছে। এরপরও এই ঐতিহ্য ধরে রাখার চেষ্টা।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা