× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এ সপ্তাহের ওটিটি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৩:১৬ পিএম

এ সপ্তাহের ওটিটি

প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্লাটফর্মে। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।

জয়া আর শারমিন (বাংলা সিনেমা)

অভিনয় : জয়া আহসান, মোহসিনা আক্তার

মুক্তি : চরকি (২৫ সেপ্টেম্বর)

গল্পসংক্ষেপ : পিপলু আর খান পরিচালিত এ সিনেমার গল্প দুই নারীকে নিয়ে। জয়া একজন অভিনেত্রী, অন্যজন তার সহকারী। করোনা মহামারির কারণে তারা দুজন গৃহবন্দি জীবন কাটাতে বাধ্য হন। জয়ার তারকাখ্যাতি এবং শারমিনের সাধারণ জীবনের পার্থক্য একসময় তাদের সম্পর্ককে জটিল করে তোলে।


ছোট ব্যোমকেশ (বাংলা মিনি সিরিজ)

অভিনয় : আরুশ দে, ঋদ্ধিমান বন্দ্যোপাধ্যায়, প্রিয়াঙ্কা সরকার

মুক্তি : হইচই (২৪ সেপ্টেম্বর)

গল্পসংক্ষেপ : কমলেশ্বর মুখোপাধ্যায় বানিয়েছেন ছোটদের ব্যোমকেশ। অন্যান্য সিরিজের তুলনায় এ সিরিজের আকারও ছোট। এতে ব্যোমকেশ, অজিতসহ প্রধান চরিত্রগুলোতে দেখা যাবে শিশুদের। বয়সে ছোট হলে কী হবে, এই ব্যোমকেশের বুদ্ধি আর দৌরাত্ম্যের কাছে সবাই ফেল।

টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল (টকশো)

মুক্তি : প্রাইম ভিডিও (২৫ সেপ্টেম্বর)

শো সম্পর্কে : বলিউডে টকশোর রাজত্ব এত দিন ছিল করণ জোহরের হাতে। এবার সেই মঞ্চ কেঁপে উঠবে দুই সাহসী আর ঠোঁটকাটা অভিনেত্রীর দাপটে। কাজল ও টুইঙ্কেল খান্নার উপস্থাপনায় এ অনুষ্ঠানে নামি বলিউড তারকারা থাকবেন অতিথি হিসেবে। কথা হবে কোনো ফিল্টার ছাড়াই। প্রথম পর্বে অতিথি হয়েছেন সালমান খান ও আমির খান। প্রতি বৃহস্পতিবার আসবে নতুন পর্ব।


ধাড়াক-২ (হিন্দি সিনেমা)

অভিনয় : সিদ্ধান্ত চতুর্বেদী, তৃপ্তি দিমরি

মুক্তি : নেটফ্লিক্স (২৬ সেপ্টেম্বর)

গল্পসংক্ষেপ : ন্যাশনাল ইউনিভার্সিটি অব লতে ভর্তির সুযোগ পায় নিম্নবর্ণের নীলেশ। তার সহপাঠী বিদিশা ধনী পরিবারের সন্তান। দুজনের মধ্যে বন্ধুত্ব হয়। একপর্যায়ে প্রেমে পড়েন তারা। বিদিশার বোনের বিয়েতে আমন্ত্রণ পান নীলেশ। তবে সেখানে গিয়ে বিরূপ পরিস্থিতিতে পড়তে হয় তাকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা