× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্রাইম থ্রিলার গল্পের ‘দাবাঘর’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৩:১৪ পিএম

ক্রাইম থ্রিলার গল্পের ‘দাবাঘর’

ক্রাইম থ্রিলার গল্পে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘দাবাঘর’। বানিয়েছেন সৈয়দ সাহিল। ২৩ সেপ্টেম্বর ওটিটি প্লাটফর্ম বঙ্গতে মুক্তি পেয়েছে ওয়েব ফিল্মটি। দাবাঘর ওয়েব ফিল্মের গল্পের কেন্দ্রে রয়েছে এক প্রভাবশালী ব্যবসায়ীর মেয়ে রামিসা রহমান। তার হাতে আসে একটি পেনড্রাইভ, যাতে লুকিয়ে আছে দেশের একটি শক্তিশালী সিন্ডিকেটের হাজার হাজার কোটি টাকা পাচারের চাঞ্চল্যকর প্রমাণ।

পেনড্রাইভটি হাতে পাওয়ার পর রামিসার জীবন পরিণত হয় এক শ্বাসরুদ্ধকর দাবা খেলায়, যেখানে প্রতি চালে বিশ্বাসঘাতকতা আর মৃত্যুর হাতছানি। একদিকে সত্য প্রকাশের লড়াই, অন্যদিকে ক্ষমতার শীর্ষে থাকা দুর্নীতিবাজদের এক নির্মম জগৎ।

নির্মাতা সৈয়দ সাহিল বলেন, ‘অনেক বছর ধরে দুর্নীতির মাধ্যমে বিপুল টাকা ইউরোপ-আমেরিকায় পাচার হচ্ছে। এমনকি আমাকে ব্যক্তিগতভাবে মানি লন্ডারিংয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। সেই বাস্তব অভিজ্ঞতার আলোকে এই ওয়েব ফিল্মটি নির্মাণ করেছি।’

ওয়েব ফিল্মটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন স্বাধীন খসরু, আহাসান উদ্দিন, ইমতিয়াজ রনি, নিগার সুলতানা মিমি, আরিফ খান, সজিব প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা