× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নওশাবার টালিউড যাত্রা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৩:১২ পিএম

নওশাবার টালিউড যাত্রা

শুক্রবার মুক্তি পেল অনীক দত্তের আলোচিত সিনেমা ‘যত কাণ্ড কলকাতাতেই’। আর এ ছবির হাত ধরেই টালিউডে অভিষেক ঘটছে বাংলাদেশের প্রতিভাবান অভিনেত্রী কাজী নওশাবার। নিজের শিকড়ের খোঁজে কলকাতায় পাড়ি জমানো এক বাংলাদেশি মেয়ের চরিত্রে দেখা যাবে তাকে। আরও বড় চমক এই ছবিতে তার বিপরীতে রয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা আবীর চ্যাটার্জি।

প্রথম টালিউড সিনেমার মুক্তি নিয়ে বেশ উচ্ছ্বসিত নওশাবা। যদিও তিনি প্রচারণায় অংশ নিতে পারছেন না, তবু তার মন পড়ে আছে কলকাতায়। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে তিনি তার অনুভূতি প্রকাশ করেন। সেখানে তিনি বলেন, ‘আসলে যেটা আমি স্বপ্ন দেখেছিলাম, সেটা এখন সত্যি হচ্ছে। যদিও আমি সেখানে উপস্থিত নেই; কিন্তু মনে হচ্ছে, কলকাতার অলিগলিতে আমার আত্মা ঘুরে বেড়াচ্ছে।’

নওশাবার কাছে তার অভিনীত সিনেমা বাংলাদেশ প্রসঙ্গ এবং দুর্গাপূজা নিয়েও নানা প্রশ্ন করা হয়। এর আগে তিনি বেশ কয়েকবার দুর্গাপূজা উপলক্ষে থিম্যাটিক ফটোশুট করেছেন। বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতেও দুর্গা সেজে রাস্তায় ঘুরতে পারেন?Ñ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ, একেবারেই পারি। এই জুলাই আন্দোলনের পরও দুর্গাকে নিয়ে একটা শুট করেছি। আমাদের কিছু বিক্ষিপ্ত ঘটনাকে বড় করে দেখানো হয়। আমি কোনো বাউন্সার ছাড়াই দুর্গা সেজে শুট করছি আর বোরকা পরা মেয়েরা এসে আমাকে জড়িয়ে ধরছেন। এটা খুব স্বাভাবিক একটি বিষয়। আমরা এভাবেই থাকি।’

নওশাবা আরও বলেন, ‘ছোটবেলায় তো সর্দি-কাশি হলে তুলসীপাতা খেতাম। আমার দাদুর বাড়িতে তুলসীগাছ ছিল। এখন দেখি এসব নিয়ে কত কথা হয়। পুরান ঢাকায় কিন্তু দুর্গাপূজা আসছে মানে ২৩ তারিখ থেকে সব বন্ধ হয়ে যায়।’

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এ সিনেমা মুক্তি পাচ্ছে। আর এরই মধ্যে প্রকাশ পেয়েছে ছবিটির টিজার ও ট্রেলারও।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা