× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফ্যাশন-ফুডের দ্বন্দ্বে ‘লিটল মিস ক্যাওস’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৩:১১ পিএম

ফ্যাশন-ফুডের দ্বন্দ্বে ‘লিটল মিস ক্যাওস’

বিশ্ববিদ্যালয় জীবনের দুষ্ট-মিষ্টি সময়ের গল্পের ওয়েব ফিল্ম ‘লিটল মিস ক্যাওস’। বানিয়েছেন মাহমুদা সুলতানা রীমা। এটি নির্মাতার প্রথম ওয়েব ফিল্ম। কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন সাদ সালমি নাওভী ও সাদনিমা বিনতে নোমান।

ফ্যাশন সচেতন ব্যক্তিরা যা কিছু মেনে চলেন, তার মধ্যে খাবার অন্যতম। ফুড আর ফ্যাশন ঘিরে বিশ্ববিদ্যালয়পড়ুয়া ইরার জীবনের নানা ঘটনা ও জটিলতার গল্প নিয়ে তৈরি হয়েছে ওয়েব ফিল্মটির কাহিনী। খুব ফ্যাশনেবল এই তরুণীকে বিভিন্ন কারণে নানা ঝামেলার মুখোমুখি হতে হয়। তাই ফিল্মের নাম রাখা হয়েছে লিটল মিস ক্যাওস। নির্মাতা ও গল্পকার মাহমুদা সুলতানা রীমা বলেন, ‘মেট্রোপলিটনের এই ক্যাওটিক জীবনে সবারই আছে অতীতের কিছু ট্রমা আর ব্যাগেজ। সেগুলো কাটিয়ে সামনে এগিয়ে যাওয়াই জীবন। কিন্তু এই ক্যাওটিক জার্নিতে যদি পাওয়া যায় একটু আশ্রয় আর ভরসার জায়গা, তাহলে কেমন হয়? সেই গল্প দেখা যাবে ফিল্মটিতে।’ সাদনিমা বিনতে নোমান অভিনয় করেছেন ইরা চরিত্রে। প্রকাশিত ওয়েব ফিল্মের ফার্স্ট লুক পোস্টারে বেলুন হাতে উড়ে যাওয়ার ভঙ্গিমায় পাওয়া গেছে তাকে। আর ইরাকে ধরে রেখেছে মারুফ। এই চরিত্রে অভিনয় করেছেন সাদ সালমি নাওভী। পোস্টারের ছবির মতো সিনেমার গল্পেও মারুফ শান্ত প্রকৃতির ছেলে। এলোমেলো ইরাকে ধরে রাখার চেষ্টা করে, আগলে রাখার চেষ্টা করে।

অভিনেতা সাদ সালমি নাওভী বলেন, ‘আমরা যখন স্ক্রিপ্ট পড়ি, তখন থেকে মজাগুলো টের পাচ্ছিলাম। এ সময়ে কথা বলার স্টাইল আর টার্মস ব্যবহার করা হয়েছে সংলাপে। তাই আমরাও ভালোভাবে কানেক্ট করতে পারছিলাম। আমার মনে হয়, দর্শকরা মজা নিয়ে সিনেমাটি দেখবে।’

নবীন অভিনেত্রী সাদনিমা বিনতে নোমান জানান, সিনেমার চরিত্রটি যেমন, বাস্তবে তার ঠিক উল্টো তিনি। চ্যালেঞ্জ আছে বলে কাজটি করতে আগ্রহী হয়েছেন সাদনিমা।

জানা গেছে, শিগগির ওটিটি প্লাটফর্ম চরকিতে মুক্তি পাবে লিটল মিস ক্যাওস। চরকি জানিয়েছে, পর্যায়ক্রমে আসবে লিটল মিস ক্যাওসের ট্রেলার ও টিজার। জানানো হবে সিনেমার অন্যান্য চরিত্রের অভিনয়শিল্পীদের নাম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা