প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১২:০৫ পিএম
তানজীর তুহীনের ব্যান্ড আভাস নিয়ে আসছে আরও একটা নতুন গান। নাম ‘সত্তা’। গানটির কথা লিখেছেন তানজীর তুহীন। সুর করেছেন তিনি ও রাজু শেখ। সংগীতায়োজন করেছে আভাস ব্যান্ড।
অডিও মিক্সিং ও মাস্টারিং করেছেন রাশেদ শরীফ শোয়েব। জানা গেছে, কাল শনিবার সন্ধ্যা ৬টায় তেজগাঁওয়ে আয়োজিত এক অনুষ্ঠানে গানটি প্রকাশ হবে। একই দিন এটি আভাসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। এ ছাড়া ‘সত্তা’ শোনা যাবে স্পটিফাই, অ্যাপল মিউজিক, অ্যামাজন মিউজিক, ডিজার, গানা, জিওসাভানসহ বিভিন্ন আন্তর্জাতিক মিউজিক প্লাটফর্মেও।