× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোক স্টুডিও বাংলায় হাবিবের ‘জাদু’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১২:০৪ পিএম

কোক স্টুডিও বাংলায় হাবিবের ‘জাদু’

কোক স্টুডিও বাংলা মানেই নতুন চমক, নতুন আয়োজন। সিজন-৩ শুরুর পর থেকেই দর্শক-শ্রোতাদের প্রত্যাশা ছিল একটাইÑ জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের কণ্ঠে একটি গান। অবশেষে সেই অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে। এসেছে কোক স্টুডিও বাংলার নতুন গান ‘জাদু’। যেখানে থাকছেন হাবিব ওয়াহিদ। তার সঙ্গে কণ্ঠ মেলাবেন তাজিকিস্তানের জনপ্রিয় গায়িকা মেহের নিগর রুস্তম। গানটি গতকাল বৃহস্পতিবার কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে।

দীর্ঘ বিরতির পর গত ২৩ আগস্ট হাশিম মাহমুদের ‘বাজি’ গান দিয়ে প্রকাশ পায় সিজন-৩ এর চতুর্থ গান। এরপর ১০ সেপ্টেম্বর প্রকাশিত হয় ‘লং ডিস্ট্যান্স লাভ’। দুই গানই আলোচনায় এসেছে তুমুলভাবে। এবার ‘জাদু’ ঘিরে তৈরি হয়েছে অন্যরকম উত্তেজনা। কোক স্টুডিও বাংলার অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টে জানানো হয়েছে, ‘এই সিজনে গানের ম্যাজিক চলছেই। এরপর কে আসবে জাদু নিয়ে?’ এ ঘোষণায় ভক্তরা উচ্ছ্বাসে মেতেছেন। ‘জাদু’ গানটি হাবিব ওয়াহিদের ২০০৬ সালে প্রকাশ পাওয়া জনপ্রিয় বাংলা পপ অ্যালবাম ‘শোনো’-এর দ্বিতীয় গান। এ অ্যালবামে সব মিলিয়ে নয়টি গান ছিল। তার মধ্যে ‘জাদু’ একটি। এবার নতুনভাবে তাজিকিস্তানের জনপ্রিয় গায়িকা মেহেরের সঙ্গে ফিউশন হয়েছে গানটি।

উল্লেখ্য, ‘শোনো’ ছিল হাবিবের প্রথম একক অ্যালবাম, যেখানে নয়টি গান স্থান পেয়েছিল। ব্যতিক্রমী সুর, আধুনিক প্রযোজনা এবং বহুমাত্রিক ঘরানার মিশেলে অ্যালবামটি শ্রোতাদের মাঝে বিপুল জনপ্রিয়তা পেয়েছিল। সেই অ্যালবামের গানকেই নতুন রূপে পরিবেশন করতে যাচ্ছেন হাবিব। যদিও কোক স্টুডিও এখনও আনুষ্ঠানিকভাবে শিল্পীর নাম প্রকাশ করেনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা