× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অপেক্ষায় বুবলী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১১:৩১ এএম

শবনম বুবলী

শবনম বুবলী

চিত্রনায়িকা শবনম বুবলী বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন। ফলে নতুন কোনো সিনেমার শুটিং করতে পারছেন না। তবে বুবলী অভিনীত কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। বর্তমানে অভিনয় থেকে দূরে থাকলেও বুবলীর বেশকিছু ছবি মুক্তির তালিকায় রয়েছে। বুবলী এখন তার সেসব ছবির মুক্তির অপেক্ষায় রয়েছেন।

যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে রাশেদা আক্তার পরিচালিত ‘শাপলা শালুক’ সিনেমার শুটিং করেন তিনি। এতে তার বিপরীতে সজল নূরকে দেখা যাবে। এ ছাড়া বুবলী অভিনীত ‘পিনিক’ ও ‘সর্দারবাড়ির খেলা’ এই দুটি সিনেমাও মুক্তির জন্য প্রস্তুত আছে। ‘শাপলা শালুক’ সিনেমাটির শুটিং হয়েছে শেরপুরের নালিতাবাড়ীর ভারতীয় সীমান্তবর্তী এলাকার বিভিন্ন লোকেশনে। তবে এখন পর্যন্ত ছবিটি কবে নাগাদ মুক্তি দেওয়া হবে সে সম্পর্কে কিছুই জানা যায়নি। অন্যদিকে বুবলী অভিনীত ‘পিনিক’ ও ‘সর্দারবাড়ির খেলা’ সিনেমা দুটি এর আগে বিভিন্ন সময়ে মুক্তির কথা থাকলেও পরে আর সেটি আলোর মুখ দেখেনি। যদিও গত কোরবানির ঈদে বুবলীর ‘সর্দারবাড়ির খেলা’ ছবিটি মুক্তির কথা ছিল। তবে পরবর্তী সময়ে সেটাও পিছিয়ে যায়। এই সিনেমায় বুবলীর বিপরীতে অভিনয় করেছেন জিয়াউল হক রোশান। সরকারি অনুদানে নির্মিত ‘সর্দারবাড়ির খেলা’র পরিচালক রাখাল সবুজ। এ নায়িকার মুক্তির অপেক্ষায় থাকা আরেকটি থ্রিলার ঘরানার চলচ্চিত্র হলো ‘পিনিক’। এটিও মুক্তির জন্য প্রস্তুত।

জাহিদ জুয়েলের পরিচালনায় এতে নায়ক আদর আজাদ। প্রযোজনা সংস্থাগুলোর সূত্রে জানা গেছে, সিনেমাগুলো চলতি বছরে মুক্তি দেওয়া হবে। বুবলীর সর্বশেষ প্রকাশিত কাজ হলো আইটেম গান ‘ময়না’। এ বিষয়ে শবনম বুবলী বলেন, ‘আমি নিজেও এই তিনটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছি। আশা করছি সিনেমাগুলো নতুন বছরে মুক্তি দেবে প্রযোজনা সংস্থাগুলো। সিনেমার গল্প নিয়ে আমি আশাবাদী। একটার সঙ্গে অন্য সিনেমার চরিত্রগুলোর কোনো মিল নেই।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা