× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রথমবার ধারাবাহিকে সুনেরাহ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১১:৫৩ এএম

সুনেরাহ বিনতে কামাল

সুনেরাহ বিনতে কামাল

মডেলিংয়ে ক্যারিয়ার শুরু সুনেরাহ বিনতে কামালের। ২০১৯ সালে তানিম রহমান অংশুর ‘ন ডরাই’ দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু তার। অভিষেকে বাজিমাত করেছেন, পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। টিভিতে তার প্রথম নাটক ‘শূন্য থেকে শুরু’। ২০২২ সালের নাটকটিতে তিনি অভিনয় করেছিলেন তাহসানের সঙ্গে।

গত বছর রাগীব রায়হানের পরিচালনায় আবার নাটকে ফেরেন সুনেরাহ। ‘দাবাঘর’ নামের নাটকে তার সঙ্গে ছিলেন ইরফান সাজ্জাদ। এরপর থেকে ছোট পর্দায় নিয়মিত অভিনয় করছেন তিনি। প্রতি মাসে বিভিন্ন ইউটিউব চ্যানেলে প্রকাশ পাচ্ছে সুনেরাহ অভিনীত নাটক।

এবার প্রথমবারের মতো ধারাবাহিক নাটকে যুক্ত হলেন সুনেরাহ। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ফ্যামিলি সিরিয়াল ‘এটা আমাদের গল্প’-তে অভিনয় করবেন তিনি। গত রবিবার ধারাবাহিকে সুনেরাহর লুক শেয়ার করে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। ধারাবাহিকে সুনেরাহ অভিনয় করবেন সায়রা চরিত্রে। ক্যাপশনে লেখা হয়েছে, ‘একটি পারিবারিক সিরিজ। পরিবারে শুরু, পরিবারেই শেষ।’ পারিবারিক গল্পে লেখা নাটকটি নির্মাণ করছেন মোস্তফা কামাল রাজ। এর আগে তিনি বানিয়েছেন ‘ফ্যামিলি ক্রাইসিস’, ‘ফ্যামিলি ক্রাইসিস রিলোডেড’, ‘গ্র্যাজুয়েট’, ‘মাইক’-এর মতো জনপ্রিয় ধারাবাহিক নাটক। গত রোজার ঈদে প্রশংসিত হয়েছিল রাজের নাটক ‘এটা তোমাদের গল্প’। ওই সময়ে তিনি ইঙ্গিত দিয়েছিলেন পারিবারিক গল্পের একটি ধারাবাহিক নির্মাণের। সুনেরাহর ক্যারেক্টার লুক প্রকাশের মধ্য দিয়ে সেটির আনুষ্ঠানিক ঘোষণা দিলেন নির্মাতা। এই ধারাবাহিকে আরও অভিনয় করবেন খায়রুল বাশার।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা